logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. সিরাজগঞ্জে এইচ টি ইমামের প্রথম জানাজায় মানুষের ঢল

সিরাজগঞ্জে এইচ টি ইমামের প্রথম জানাজায় মানুষের ঢল


প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২১, ৫:৩৬:৩১

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমামের প্রথম নামাজের জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌর সদরের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জানাজায় মানুষের ঢল নামে।

এর আগে এইচ টি ইমামের মরদেহ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে উল্লাপাড়ার সোনতলা হাইস্কুল মাঠে নামে। সেখান থেকে লাশবাহী গাড়িতে মরদেহ নেওয়া হয় উল্লাপাড়া আকবর আলী কলেজ মাঠে। সেখানে লাশ পৌঁছালে হাজার হাজার মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় চোখের জলে তারা তাকে শেষ বিদায় জানান। এরপর তাকে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।

জানাজা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মরহুমের ছেলে সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫(চৌহালি-বেলকুচি) আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট কে. এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি আবু ইউসুফ সূর্য, হাজী ইসহাক আলী, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম আরজু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাধারণ সম্পাদক একরামুল হক, উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ।

সকাল সাড়ে ১০টায় এইচ টি ইমামের মরদেহ তার নিজ গ্রাম সোনতলায় এসে পৌঁছালে সেখানেও এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

উপস্থিত লোকজন কান্নায় ভেঙে পড়েন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের কথা স্মরণ করে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এলাকার সর্বস্তরের মানুষ। তার জানাজায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এইচ টি ইমাম ’৭১ এর মহান মুক্তিযোদ্ধাদের সংগঠিত ছিলেন। তাদের অস্ত্র সংগ্রহ, প্রশিক্ষণ ও বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া শরণার্থীদের সেখানে সুরক্ষা প্রদানে ব্যাপক ভূমিকা রাখেন।

পরবর্তীতে ভারতের ত্রিপুরায় গিয়ে সেখানে মুক্তিযুদ্ধের পক্ষে ভারত ও আন্তর্জাতিক বিশ্বের তদানীন্তন অস্থায়ী স্বাধীন বাংলাদেশ সরকারের প্রতি সমর্থন আদায়ে কাজ করেন। এরপর স্বাধীন বাংলাদেশ সরকারের তদানীন্তন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ডাকে তিনি বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব গ্রহণ করেন।

এ ছাড়া কলকাতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনায় অসামান্য অবদান রাখেন। এইচ টি ইমাম ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা নিযুক্ত হন।

এরপর ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়ে জীবনের শেষদিন পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে থেকে তাকে পরামর্শ প্রদান ও রাষ্ট্র পরিচালনায় অসামান্য অবদান রেখেছেন।

এইচ টি ইমামের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজ উপজেলা উল্লাপাড়ায় সকল দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকে।

এইচ টি ইমাম দু’সপ্তাহ আগে কিডনি ও হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে ভর্তি হন। এখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সোয়া ১টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এইচ টি ইমামের মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top