logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ব্যবসা
  3. ভরিতে সোনার দাম বেড়েছে ১,৯৮৩ টাকা

ভরিতে সোনার দাম বেড়েছে ১,৯৮৩ টাকা

প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২১, ১১:৩৪:২১

মাসখানেক আগেই কমানো হয়েছিল সোনার দাম। সেটা স্থিতিশীর হওয়ার আগেই সোনার অলংকারের দাম আবার ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার ভরি ৭৪ হাজার ৬৫০ টাকায় গিয়ে দাঁড়াবে। নতুন দর বুধবার সারা দেশে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটি মঙ্গলবার রাতে সোনার মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে। পরে সেটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। সর্বশেষ ২ ডিসেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়েছিল সমিতি।

নতুন দর কার্যকর হওয়ায় বুধবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৪ হাজার ৬৫০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৭৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫২ হাজার ৪৩০ টাকায়। অন্যদিকে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

দেশের বাজারে সোনার অলংকারের দাম আবার ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার ভরি ৭৪ হাজার ৬৫০ টাকায় গিয়ে দাঁড়াবে। নতুন দর বুধবার সারা দেশে কার্যকর হবে।

মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭২ হাজার ৬৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫০ হাজার ৪৪৭ টাকায়। কাল থেকে ২২,২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তরে অস্থিরতা ও তেল দাম নিম্নমুখী হওয়ায় বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা চলছে। ইতিমধ্যে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৯৫০ ডলার ছুঁয়েছে।

দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘নানা জটিলতায় দেশে বৈধভাবে সোনা আমদানিও হচ্ছে না। আবার গত এক সপ্তাহে দেশের বুলিয়ন মার্কেটে পাকা সোনার দাম ভরিতে সাড়ে তিন হাজার টাকা বেড়েছে। সেই হিসেবে আমাদের অন্তত তিন হাজার দাম বাড়ানো প্রয়োজন ছিল। তবে বর্তমানে বিয়ের মৌসুম চলছে। দাম বেশি বাড়ানোর হলে বিরূপ প্রতিক্রিয়া হবে। তাই ২ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৪ বার দেশের বাজারে সোনার দাম পরিবর্তন হয়েছে। তার মধ্যে আটবার বেড়েছে, কমেছে ৬ বার। শেষ পর্যন্ত প্রতি ভরির দাম বেড়েছে ১২ হাজার ৩০৬ টাকা। তার মানে প্রতি মাসে গড়ে ১ হাজার টাকার বেশি দাম বেড়েছে গত বছর।

গত বছরের ৬ আগস্ট দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম বেড়ে ৭৭ হাজার ২১৬ টাকায় দাঁড়ায়। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। আর সর্বনিম্ন দাম? ১৯৭১ সালে সোনার ভরি ছিল ১৬০ টাকা। তার মানে গত পাঁচ দশকে সোনার দাম বেড়েছে ৪৬৬ গুণ।

ব্যবসা এর আরও খবর
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন

ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় দিতে হবে না আবগারি শুল্ক

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় দিতে হবে না আবগারি শুল্ক

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

সর্বশেষ সংবাদ
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top