logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. শস্য ক্ষেতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকা কৃষককে পুরস্কৃত করবেন সাংসদ

শস্য ক্ষেতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকা কৃষককে পুরস্কৃত করবেন সাংসদ

প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২০, ৪:০৭:৩০

শস্য ক্ষেতে সরিষা ও লালশাক দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, শাপলা, নৌকা, জাতীয় পতাকা ও মুজিব শতবর্ষের প্রতীক এঁকে আলোচনায় আসা কৃষক আবদুল কাদিরকে পুরস্কৃত করবেন একজন সাংসদ।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম কৃষককে নান্দনিক কাজে আরও অনুপ্রাণিত করার জন্য দশ হাজার টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেন। উপজেলা প্রশাসনের মাধ্যমে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে বলে বুধবার সকালে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কৃষক আবদুল কাদিরের এই শিল্পকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে নিজের ৩৩ শতক জমিতে স্থানীয় পাড়া খালবলা বন্ধুমহল ডিজিটাল ক্লাবের সদস্যদের সহযোগিতা নিয়ে গত ১ ডিসেম্বর থেকে অবয়ব অঙ্কন করা হয় জাতির জনকের, পাশে রাখা হয় স্মৃতিসৌধ ও জাতীয় পতাকাকে, রাখা হয় ওপরের দিকে শাপলা ও মুজিব শতবর্ষের ও জাতির পিতার ছবির নিচে নৌকা প্রতীক। ছবির মতো চারদিকে বৃত্ত টেনে মুদ্রার আকার দেওয়া হয়। বৃত্তের চারপাশে দেওয়া হয় চারটি লাভ চিহ্নও। রেখা টেনে এসব আঁকার পর সেগুলোতে রবিশস্য লালশাক ও সরিষা শাকের বীজ বপণ করেন তিনি। লাল শাক ও সরিষাগুলো বেড়ে উঠতে উঠতে এখন স্পষ্ট হয়ে উঠছে জাতির পিতার প্রতিকৃতি, শাপলা, নৌকা, জাতীয় পতাকা ও মুজিব শতবর্ষের প্রতীক।

কৃষক কাদিরের নান্দনিক শিল্পকর্ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। কৃষক কাদিরের অনন্য এই শিল্পকর্মের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফসলের মাঠে এবারই প্রথম কোনো কৃষক জাতির পিতার প্রতিকৃতি আঁকলেন।

কৃষক আবদুল কাদির বলেন, কোনো কিছু পেতে নয়, জাতির জনকের প্রতি ভালোবাসা থেকেই ফসলের মাঠে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তিনি।

ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি ইউনিয়নের পাড়া খালবলা গ্রামের মো. তারা মিয়ার ছেলে আবদুল কাদির। দুই ছেলে ও এক মেয়ের জনক ৪১ বছর বয়সী আবদুল কাদির পঞ্চম শ্রেণিতে পড়ার সময় লেখাপড়া বাদ দিয়ে চাষাবাদ শুরু করেন। গেল বছর একই জমিতে ‘ভালোবাসার জমিন’ করে আলোচনায় আসেন কৃষক কাদির।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top