logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. ৫ মাস পর মঞ্চে ফিরেছে নাটক

৫ মাস পর মঞ্চে ফিরেছে নাটক

প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২০, ১০:৫৬:৩০

করোনা পরিস্থিতিতে ৫ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর শুক্রবার থেকে রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে শুরু হয়েছে নাটকের মঞ্চায়ন। এদিন সন্ধ্যা সোয়া সাতটায় শূন্যন রেপার্টরি প্রযোজিত ‘লালজমিন’ নাটকের ২৪৪তম প্রদর্শনী হয়।

দীর্ঘদিন পর নাটকের মঞ্চায়ন ঘিরে নাট্যাঙ্গন ছিল উৎসব মুখর। ঢাকার বাইরে থেকেও নাটক দেখতে এসেছেন দর্শক। বিকেল থেকে মিলনায়তনের টিকিট কাউন্টারে ছিল দর্শকের ভিড়। দীর্ঘ বিরতির পর যেন প্রাণ ফিরে পায় নাট্যাঙ্গন।

করোনা পরিস্থিতির কারণে দর্শকের আসন বিন্যাসে ছিল কিছুটা পরিবর্তন। একটি আসনের সঙ্গে দুটি আসন করে ফাঁকা রাখা হয়। এ ছাড়া টিকিট কাউন্টার থেকে মিলনায়তন পর্যন্ত দর্শকের প্রবেশ পথ আগে থেকেই সেনিটাইজ করা হয়। দর্শককে আগে থেকেই মাস্ক ব্যবহারের জন্য আহ্বান জানায় শূন্যন রেপার্টরি’র সদস্যরা। দর্শকও মিলনায়তনে অবস্থান করে মাস্ক পরিহিত অবস্থায়।

‘লালজমিন’ নাটকের রচয়িতা মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। একক অভিনয় করেন মোমেনা চৌধুরী। ২০১১ সালে প্রথম নাটকটি মঞ্চে আসে। এরপর দেশে এবং বিদেশে নাটকটির মঞ্চায়ন হয়েছে। এটি দেশের সর্বাধিক মঞ্চায়িত একক অভিনীত নাটক।

অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, “করোনা পরিস্থিতির কারণে মার্চ মাস থেকে আর নাটকের প্রদর্শনী করা সম্ভব হয়নি। অনেক দিন পর মঞ্চে ফিরতে পেরে ভীষণ ভালো লাগছে। আমরা চেষ্টা করেছি, দর্শকের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রাখতে। এর জন্য আসন ফাঁকা রাখা, মিলনায়তন সেনিটাইজ করা হয়েছে। ঢাকার বাইরে থেকেও অনেক দর্শক এসেছেন নাটক দেখতে।”

মুক্তিযুদ্ধের সময় চৌদ্দ ছুঁই-ছুঁই এক কিশোরীকে নিয়ে ‘লালজমিন’ নাটকের গল্প। তার মুক্তিযুদ্ধ, জীবনযুদ্ধ নিয়ে এগিয়ে চলে কাহিনি। মুক্তিযুদ্ধের সময় কিশোরীর জীবনে ঘটে গেছে ভয়ানক সব ঘটনা। কিশোরীর ধবধবে জমিন নয় মাসে কী করে একটা লাল জমিন হয়ে উঠল, তা নিয়েই এই নাটক।

স্বাধীনতা অর্জনই কেবল এ নাটকের সমাপ্তি দৃশ্য নয়, এরপরে যুক্ত হয়েছে বিগত সাড়ে চার দশকে বাংলাদেশের যুদ্ধোত্তর সেই ঘাতক দালালদের বৃত্তান্ত ও একজন মুক্তিযোদ্ধা নারীর উপলব্ধি, যা দর্শকদের বর্তমানের মুখোমুখি দাঁড় করিয়ে প্রশ্নবাণে জর্জরিত করে।

বিনোদন এর আরও খবর
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

সর্বশেষ সংবাদ
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top