logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার
  3. ‘মৌলভীবাজারের লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ করা হবে’

‘মৌলভীবাজারের লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ করা হবে’

প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২০, ৯:৪৪:০৪

মৌলভীবাজার প্রতিনিধি :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি সাপেক্ষে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেছেন, ‘মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। এছাড়া মাধবকুণ্ড জলপ্রপাতের নিকট কেবল কার এবং হাকালুকি হাওরের উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) জুড়ী উপজেলা প্রশাসন আয়োজিত পরিবেশ মন্ত্রীর ঐচ্ছিক তহবিল এবং সমাজসেবা অধিদপ্তরের দুরারোগ্য রোগে আক্রান্তদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনলাইনে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের এই দুঃসময়ে সরকার বিভিন্নভাবে অসহায় মানুষকে সহায়তা করছে। আজকের ঐচ্ছিক তহবিল ও সমাজসেবা অধিদপ্তরের অনুদানের পরিমাণ কম হলেও এটা সরকারের আন্তরিকতা ও সদিচ্ছার প্রতিফলন। বন্যায় ক্ষতিগ্রস্তদেরও অনতিবিলম্বে ত্রাণ বিতরণ করা হবে।’

জীবন বাঁচাতে এবং বাসযোগ্য পরিবেশ বজায় রাখার স্বার্থে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বৃক্ষ, বন্যা, খরাসহ প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের রক্ষা করে এবং অসময়ে আর্থিক সহায়তা প্রদান করে।’

এ সময় করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির বই বিতরণ অনুষ্ঠানে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ঐচ্ছিক তহবিল থেকে ৭৮ জন ব্যক্তি ও ৪টি প্রতিষ্ঠানের নিকট ৪ লাখ ৩ হাজার টাকার অনুদানের চেক এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৯ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির নিকট সাড়ে ৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়

মৌলভীবাজার এর আরও খবর
<span style='color:#ff0000;font-size:16px;'>শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান</span> <br> জনগণের টাকা আর পাচার হতে দেব না

শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

<span style='color:#ff0000;font-size:16px;'>বড়লেখায় ডাকাতির চেষ্টা</span> <br> ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

সর্বশেষ সংবাদ
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top