logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. করোনা পরীক্ষায় ২টি প্রতিষ্ঠানের প্রতারণা মানুষকে বিস্মিত করেছে: কাদের

করোনা পরীক্ষায় ২টি প্রতিষ্ঠানের প্রতারণা মানুষকে বিস্মিত করেছে: কাদের

প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২০, ৩:১২:০১

করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষায় ২টি প্রতিষ্ঠানের প্রতারণা মানুষকে বিস্মিত করেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দ্রুততার সাথে তদন্তপূর্বক অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সরকার কোন অন্যায়কারীকে ছাড় দেয়নি। ভবিষ্যতেও দিবে না।

ওবায়দুল কাদের আজ রবিবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আসন্ন কোরবানির ঈদে পশুরহাট এবং মানুষের ঈদযাত্রা করোনা সংক্রমণের মাত্রাকে উদ্বেগজনক পর্যায়ে নিয়ে যেতে পারে; বিশেষজ্ঞদের এমন আশঙ্কায় করেনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কয়েকটি জেলায় পশুরহাট না বসানোর পরামর্শ দিয়েছে। বিদ্যমান এ পরিস্থিতিতে এ পরামর্শ খুবই ব্যবহারিক এবং বাস্তবায়ন সম্ভব হলে ভাল ফলাফল বয়ে আনবে নিঃসন্দেহে। যত্রতত্র পশুরহাট বসানো যাবে না, সড়ক মহাসড়কের উপর কিংবা পাশে অনুমতি দেয়া যাবে না। কেনাবেচায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে।

জনগণের জীবন-জীবিকার উপর সরকারের কোন দায়িত্ব নেই বিএনপি মহাসচিবের এমন অভিযোগে ওবায়দুল কাদের বলেন, জীবন ও জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকার যখন নানামুখী সিদ্ধান্ত নিয়েছিলো, তখন বিএনপি সমালোচনা করেছিল কেন? লকডাউনের জন্য চাপ তৈরি করে মির্জা ফখরুল সাহেব এখন জনগণের জীবিকার কথা বলছেন। বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র এবং ডাবল স্ট্যান্ডার্ড ইতিমধ্যেই জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। বিএনপি বিষোদগার ছাড়া এ সংকটে জাতিকে কিছুই দিতে পারেনি।

সরকারের অবহেলা আর অজ্ঞতার জন্য পরিস্থিতি খারাপ হয়েছে বিএনপি নেতাদের এমন বক্তব্যে ওবায়দুল কাদের বলেছেন, করোনা মহামারীতে বিশ্বের কোন দেশ বিদ্যমান সুবিধা দিয়ে সফলতা পেয়েছে? কোন দেশ হিমশিম খায়নি। সরকার সর্বোচ্চ চেষ্টা করে জনগণকে সাথে নিয়ে সংকট মোকাবিলা করে চলেছে। রাস্তায় রাস্তায় মানুষ মরে পড়ে থাকেনি। আর সেটি হয়নি বলেই বিএনপির গাত্রদাহ।

জাতীয় এর আরও খবর
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়

তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক

বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি

বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি

ব্যারিস্টার খোকন ও বিদ্যুৎমন্ত্রীর যে কথায় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়

ব্যারিস্টার খোকন ও বিদ্যুৎমন্ত্রীর যে কথায় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়

সর্বশেষ সংবাদ
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় দিতে হবে না আবগারি শুল্ক
ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় দিতে হবে না আবগারি শুল্ক
বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি
বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি
ব্যারিস্টার খোকন ও বিদ্যুৎমন্ত্রীর যে কথায় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়
ব্যারিস্টার খোকন ও বিদ্যুৎমন্ত্রীর যে কথায় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়
২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়
সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়
বিশ্বকাপ শুরুর আগেই বিজয় র‌্যালির পরিকল্পনা ইংল্যান্ডের
বিশ্বকাপ শুরুর আগেই বিজয় র‌্যালির পরিকল্পনা ইংল্যান্ডের

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top