logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. সিলেটে মাস্কের দাম ২০০ টাকা, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটে মাস্কের দাম ২০০ টাকা, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০২০, ২:০৫:১৫

বাংলাদেশে তিন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরের পরদিনই সর্বত্র বেড়েছে মাস্কের দাম। ব্যতিক্রম নয় পুণ্যভূমি সিলেট। ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছে মতো মাস্কের দাম রাখছেন এমন অভিযোগের ভিত্তিতে নগরীতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট।

সোমবার দুপুরে (০৯ মার্চ) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট মেট্রোপলিটনের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে বন্দর বাজারের আল হেরা ফার্মেসিকে ৫ হাজার টাকা, মেডিসিন কর্নার ফার্মেসিকে ৫ হাজার টাকা, জিন্দাবাজারের ইদ্রিস মার্কেটের আদিল সায়েন্টিফিক স্টোরকে ৫ হাজার টাকা, চৌহাট্টা পয়েন্টের ইউনিক ফার্মেসিকে ২ হাজার টাকা, সুবিদ বাজার এলাকার আল মক্কা ফার্মেসিকে ৭ হাজার টাকা এবং ডেইলি শপকে আরো ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে শ্যামল পুরকায়স্থ বলেন, ব্যবসায়ীরা সংকটময় মুহূর্তকে পুঁজি করে বেশি দামে মাস্ক বিক্রি করছিলেন এমন খবরে আমরা বাজারে অভিযানে নেমে এর সত্যতা পাই। জানতে পারি ১০-২০ টাকার একটি মাস্ক ২০০ টাকা দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

তিনি বলেন, আমরা সিভিল পোশাকে লোক পাঠানোর পর এর সত্যতা পেয়ে অভিযান চালাই। অভিযানে বিভিন্ন দোকানকে জরিমানা করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন ব্যবসায়ীকে সর্তক করা হয়েছে। এছাড়া মাস্কের বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এই কর্মকর্তা।

সিলেট এর আরও খবর
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা

ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা

সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা</span> <br> সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা
সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান

সর্বশেষ সংবাদ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
আজ থেকে ২০ দিন চলবে নির্বাচনি প্রচারণা, যা যা করতে পারবেন না প্রার্থীরা
আজ থেকে ২০ দিন চলবে নির্বাচনি প্রচারণা, যা যা করতে পারবেন না প্রার্থীরা
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা</span> <br> সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান
সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা
সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান
তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র
তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র
সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
ভোটের প্রচারে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
ভোটের প্রচারে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top