logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. খেলা
3. ক্রিকেটার সৌম্যর বিয়েতে মোবাইল চুরি নিয়ে লঙ্কাকাণ্ড

ক্রিকেটার সৌম্যর বিয়েতে মোবাইল চুরি নিয়ে লঙ্কাকাণ্ড

প্রকাশিত হয়েছে : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ৮:০২:২৩

ছবি: সংগৃহীত

সানাইয়ের সুর, ঢোলের তাকধুম, অতিথিদের রংচঙে বাহারি পোশাক আর রকমারি সজ্জায় যেন এক উৎসবমুখর পরিবেশ। এমনই জমকালো আয়োজনের মাধ্যমে গাঁটছড়া বাঁধলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সৌম্য সরকার।

বুধবার রাতে এমন এক শুভক্ষণে অভিজাত খুলনা ক্লাবে দুটো পরিবারের মিলন মেলার ভিড়ে মোবাইল চুরিকে কেন্দ্র করে শুরু হয় হট্টগোল।

সৌম্যর বাবা কিশোরী মোহন সরকার, বরযাত্রী শিল্পপতি দ্বীনবন্ধু মিত্র ও সৌম্যর বন্ধু অলিসহ সৌম্যর স্বজনদের সাতটি মোবাইল চুরি হয়।

পরে সৌম্যর মেঝভাই প্রণব সরকার খুলনা ক্লাবের কর্মচারীদের মোবাইল চুরির বিষয়ে অবহিত করেন এবং চোরদের ধরতে যান। কিন্তু চোরের পক্ষ হয়ে ক্লাবের কয়েকজন কর্মচারী ঔধত্যপূর্ণ আচরণ করেন এবং প্রণব ও অলিদের ওপর ক্লাবের কর্মচারীরা হামলা চালান। এতে তারা আহত হলে প্রায় আধা ঘণ্টা থমকে যায় পুরো বিয়ের আনুষ্ঠানিকতা। তখন সাত পাকে ঘুরছিলেন বর সৌম্য।

সৌম্য সরকারের মামা স্বদেশ সরকার জানান, প্রচণ্ড ভিড়ে গেট দিয়ে প্রবেশের সময় দ্বীনবন্ধু মিত্রের মোবাইল চুরি হয়ে যায়। পরে সৌম্যর বাবা, বন্ধু অলিসহ বড় যাত্রীদের সাতটি মোবাইল চুরি হয়। একপর্যায়ে চোরদের হাতে নাতে ধরে ফেললে খুলনা ক্লাবের কর্মচারীরা আবার তাদের ওপর হামলা করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোবাইল চুরি হওয়ার পর হারানো মোবাইল নম্বরে ফোন দেন সৌম্যের স্বজনরা। তখন একজনের কাছে মোবাইল বেজে উঠে। তাকে ধরলে তার কাছে ৫টি মোবাইল পাওয়া যায়।

এদিকে ঘটনার পর খুলনা ক্লাবে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান নেয়। পরে পুলিশ ও ক্লাব কর্তৃপক্ষের ঊর্ধ্বতনরা সৌম্যের অভিভাবকদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন।

যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বলেন, ‘মোবাইল চুরিকে কেন্দ্র করে খুলনা ক্লাবের কর্মচারী ও বরযাত্রীদের সঙ্গে ঝগড়া হয়। সেখানে কাউকে মারধরের ঘটনা ঘটেনি, তবে ভিড়ের মধ্যে কারো গায়ে একটু ধাক্কা লাগতে পারে।’

দুই মোবাইল চোর থানায় আটক আছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত, খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজার সঙ্গে খুলনা ক্লাবেই সাতপাকে বাঁধা পড়লেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। প্রায় পাঁচ শতাধিক বরযাত্রী নিয়ে বিয়ে করতে আসেন তিনি।

প্রিয়ন্তি দেবনাথের বাবা গোপাল দেবনাথ ব্যবসায়ী এবং মা মাধবী দেবনাথ গৃহিণী। তাদের বাড়ি খুলনা শহরের টুটপাড়া এলাকায়। পূজা বর্তমানে ঢাকার একটি কলেজে ও লেভেল হায়ার সেকেন্ডারিতে (এইচএসসি) পড়ছেন। তিন বোনের মধ্যে তিনি সবার ছোট।

খেলা এর আরও খবর
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

সর্বশেষ সংবাদ
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
দায়িত্ব বাড়ল উপদেষ্টা জাহেদ উর রহমানের, পেলেন আরও দুই মন্ত্রণালয়
দায়িত্ব বাড়ল উপদেষ্টা জাহেদ উর রহমানের, পেলেন আরও দুই মন্ত্রণালয়
সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান
সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান
২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন
২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন
গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি
গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি
শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ
শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ
লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী
লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top