logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. ৭১-এ ‘স্যার আসবেন’, ১৯-এ ‘বড় ভাই ডাকছে’

৭১-এ ‘স্যার আসবেন’, ১৯-এ ‘বড় ভাই ডাকছে’


প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৯, ৩:১৮:৫৮

শুক্রবার সকাল। তখনও আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেননি। বুয়েটের শহীদ মিনারের পাদদেশ ও আশপাশে আবরার হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের শাস্তি ও তাকে হারানোর আর্তনাদের চিত্র ফুটে উঠছিল বিভিন্ন দেয়াল লিখন, ব্যানারে।

এসবের মধ্যে একটি ব্যানারে চোখ আটকে গেল। কালো ব্যানারে লাল ও সাদা রঙে লেখা–

১৯৭১ :

-ঠক্! ঠক্! ঠক্!

-কে?

-স্যার, একটু বাইরে আসবেন? কথা ছিল!

২০১৯ :

-ঠক্! ঠক্! ঠক্!

-কে?

-তোকে বড় ভাইরা ডাকছে, বাইর আয়!

আবরারকে হত্যার আগে তাকেও ‘বড় ভাইরা’ ডাকছে বলে ডেকে নিয়ে যাওয়া হয়।

বুয়েটের শহীদ মিনারের পাদদেশে বসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী। তারা হলেন- ভূগোল বিভাগের আব্দুল্লাহ ও ব্যবসায় শিক্ষা অনুষদের শোয়েব। তারা আবরার হত্যার প্রতিবাদে আন্দোলনে অংশ নিতে এসেছিলেন।

ব্যানারটির বিষয়ে তারা বলেন, পাকিস্তান সরকার আর্মি দিয়ে এই কাজ করেছিল। এখন ছাত্র সংগঠন দিয়ে এই কাজ করছে বাংলাদেশের ক্ষমতাসীন সরকারগুলো।

তারা আরও বলেন, প্রত্যেকটা সরকারের একটা করে ছাত্র সংগঠন ছিল, এখনও আছে। এই ছাত্র সংগঠনগুলো সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে।

ঢাবির এই দুই শিক্ষার্থী বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য কোনো সরকার যখন দেশবিরোধী কিছু করে, তখন এই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তা বুঝতে পারেন। স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সব ধরনের আন্দোলনে এই শিক্ষার্থীরা সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানের আমরা ভারতকে পানি, গ্যাস– সব দিচ্ছি, কিন্তু কিছু পাচ্ছি না। এই বিষয়টা আবরারের মতো অনেক শিক্ষার্থীই বুঝতে পারছেন। তারা কেউ কেউ সরব হচ্ছেন। এই সরব শিক্ষার্থীদের দমানোর জন্য সরকার ছাত্র সংগঠন বা লাঠিয়াল বাহিনীকে ব্যবহার করেছে, করছে। আওয়ামী লীগ, বিএনপি, সামরিক সরকার– সবাই এই কাজ করেছে।

উল্লেখ্য, ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি চুক্তি নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে শিবির সন্দেহে আবরারকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা ৬ অক্টোবর রাতে পিটিয়ে হত্যা করেন।

ওই ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ গ্রেফতার ১৩ জনকে রিমান্ডে পেয়েছে পুলিশ। কেন্দ্রীয় ছাত্রলীগ সাংগঠনিক তদন্তের ভিত্তিতে আগের রাতেই বুয়েট ছাত্রলীগের ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করার কথা জানায়।

আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে আজ পঞ্চম দিনের মতো আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

শিক্ষাঙ্গন এর আরও খবর
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ</span> <br> বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি
গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি
শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ
শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ
লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী
লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top