logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. সিলেটসহ সারাদেশে তৃণমূল নেতাকর্মীদের প্রযুক্তির প্রশিক্ষণ দেবে আওয়ামী লীগ

সিলেটসহ সারাদেশে তৃণমূল নেতাকর্মীদের প্রযুক্তির প্রশিক্ষণ দেবে আওয়ামী লীগ

প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৯, ১১:৪৮:৫০

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দলীয় কার্যক্রমে পুরোমাত্রায় সক্রিয় করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মদক্ষতা বাড়াতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর অংশ হিসেবে প্রথমেই বিভাগীয় পর্যায়ে নেতাকর্মীদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দেবে দলটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি।

আগামী ৬ অক্টোবর ঢাকায় বিভাগীয় কর্মশালা উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে এ উদ্যোগ। এর আগে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হলেও তৃণমূলের জন্য প্রযুক্তিগত এমন বড় পরিসরের কর্মশালা এবারই প্রথম।

এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে সহযোগিতা করবে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

২০১৭ সালে সংসদ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় করতে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছিল আওয়ামী লীগ। তবে ওই কর্মশালায় শুধুমাত্র সংসদ সদস্যরা অংশগ্রহণ করেছিলেন। আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণদের নিয়ে সিআরআই আয়োজিত মতবিনিময় সভায় উঠে এসেছিল তৃণমূলের নেতাকর্মীদের প্রযুক্তিগত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা। তাই এবার সরাসরি তৃণমূলের নেতাকর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে।

এ বিষয়ে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরে কর্মশালার আয়োজন করা হবে। এতে উপজেলা ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকদের আমন্ত্রণ জানানো হবে। তাদের পাশাপাশি অন্যান্য নেতারা কর্মশালায় অংশ নিতে পারবেন।

‘কর্মদক্ষতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যম’ শীর্ষক বিভাগীয় কর্মশালার ঢাকা পর্ব শুরু হবে আগামী ৬ অক্টোবর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ঢাকা পর্বের কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রশিক্ষণ বিষয়ে করণীয় নির্ধারণে সম্প্রতি আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও আইইবি’র সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুরসহ সংশ্লিষ্ট নেতারা বৈঠক করেন।

প্রকৌশলী মো. আবদুস সবুর জানান, ঢাকা বিভাগ দিয়ে শুরু হয়ে পর্যায়ক্রমে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগে অনুষ্ঠিত হবে প্রযুক্তিগত প্রশিক্ষণ।

সিআরআই এর সহযোগী সমন্বয়ক তন্ময় আহমেদ জানান, কর্মশালায় ই-মেইল পরিচালনা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে দলীয় সব কর্মকাণ্ডে যাতে প্রযুক্তির ব্যবহার থাকে সে বিষয়েও উৎসাহিত করা হবে। বিশেষ করে অনলাইনে দলীয় সদস্যদের তথ্যভাণ্ডার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রযুক্তি প্রশিক্ষণ।

জাতীয় এর আরও খবর
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top