logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. লোকমানের ‘মধুর হাঁড়ি’ ছিল ক্রিকেট বোর্ড

লোকমানের ‘মধুর হাঁড়ি’ ছিল ক্রিকেট বোর্ড

প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৯, ৯:২৮:০৮

জাতীয় দলের হোম সিরিজ ও বিপিএলের গ্রাউন্ডস রাইটস কে-স্পোর্টসের কাছে। বিসিবি গ্রাউন্ডস কমিটির সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন ভূঁইয়ার হাত ধরে ক্রিকেটের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে এই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। ২০১৭ সালের বিপিএলে কে স্পোর্টসের মাধ্যমেই গ্রাউন্ডসে এলইডি বোর্ডস সরবরাহ করেন লোকমান। এরপর থেকেই বিসিবিতে ‘এলইডি লোকমান’ নামে তাকে নিয়ে হাসিঠাট্টা করতেন খোদ কর্মকর্তারা।

প্রায় পাঁচ কোটি টাকায় বিপিএলের গ্রাউন্ডস রাইটস তিন বছরের জন্য কেনে কে-স্পোর্টস। ২০১৮ সালে লোকমানের মাধ্যমেই প্রতিষ্ঠানটি জাতীয় দলের সিরিজের গ্রাউন্ডস রাইটস নেয় দুই বছরের জন্য। ২০২০ সালের ৩১ আগস্ট বিসিবির সঙ্গে চুক্তি আছে কে-স্পোর্টসের।
এ সময়ে ছয়টি আন্তর্জাতিক সিরিজ হওয়ার কথা। এই সিরিজগুলোর জন্য বিসিবির সঙ্গে কে স্পোর্টসের চুক্তি হয় ব্যাংক গ্যারান্টি ছাড়া। এক বছর পেরিয়ে গেলেও কে-স্পোর্টসের কাছ থেকে বুধবার পর্যন্ত ব্যাংক গ্যারান্টি নেয়নি বিসিবি। এ ব্যাপারে বোর্ডের মার্কেটিং কমিটির চেয়ারম্যান শেখ সোহেলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে থাইল্যান্ড থেকে তিনি জানান, ব্যাংক গ্যারান্টির বিষয়টি তার জানা নেই।
একটা সময় ছিল, যখন চুক্তির স্বচ্ছতার খাতিরে স্পন্সর সংক্রান্ত সব তথ্যই সংবাদ সম্মেলনে প্রকাশ করত বিসিবি। স্পন্সর ও টিভি রাইটস কত টাকায় বিক্রি হয়েছে এর কোনো কিছুই অজানা থাকত না। কিন্তু কয়েক বছর ধরে স্পন্সর-সংক্রান্ত আর্থিক দিকগুলো গোপন বিষয় হয়ে গেছে। কে-স্পোর্টসের কাছে বিপিএল ও জাতীয় দলের গ্রাউন্ডস রাইস কত টাকায় বিক্রি হয়েছে তা গোপন রাখা হয়েছে। বিসিবির দায়িত্বশীল একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় দলের গ্রাউন্ডস রাউটসের চুক্তির টাকা বিসিবিকে দেয়নি কে স্পোর্টস।

ব্যাংক গ্যারান্টি না থাকায় তাদের ওপর চাপ প্রয়োগ করাও সম্ভব হচ্ছে না। এ নিয়ে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তবে বোর্ডের মার্কেটিং কমিটির চেয়ারম্যান শেখ সোহেল বলেছেন, ‘বিসিবির টাকা কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। আমি তো জানি, সব চুক্তিই স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়। আমি জানি না, ব্যাংক গ্যারান্টি আছে কি নেই। যদি না থাকে, তাহলে দেশে ফেরার পর আমার প্রথম কাজই হবে ব্যাংক গ্যারান্টি নেওয়া এবং বকেয়া টাকা আদায় করা। ৭ থেকে ১৫ দিনের মধ্যে টাকা তুলে ফেলব।’

বিসিবি কর্মকর্তারা ব্যাংক গ্যারান্টি ছাড়া চুক্তির বিষয়ে চুপ থাকলেও কে-স্পোর্টসের সিইও ফাহাদ করিম সমকালের কাছে স্বীকার করেন, জাতীয় দলের গ্রাউন্ডস রাইসের চুক্তির বিপরীতে কোনো ব্যাংক গ্যারান্টি দেননি তিনি। তবে একটা মোটা অঙ্কের টাকা বিসিবিকে পরিশোধ করেছেন বলে দাবি তার, ‘ব্যাংক গ্যারান্টি দিইনি এটা সত্যি; কিন্তু টাকা দিচ্ছি। গত বছর পর্যন্ত সব টাকা পরিশোধ করেছি। দুই কোটি টাকা দিয়েছি। হ্যাঁ, এ বছর কোনো টাকা দিইনি। সময়-সুযোগ করে পরিশোধ করে দেব।’ যদিও বিসিবির একাধিক পরিচালক সমকালকে জানান, কে স্পোর্টসের সঙ্গে চুক্তির সিংহভাগ টাকাই বকেয়া।

কয়েক বছর ধরে স্পন্সর-সংক্রান্ত সব চুক্তিই বিসিবির প্রভাবশালী পরিচালকরা করেছেন। তাদেরই একজন লোকমান হোসেন ভূঁইয়া। কোনো এক রহস্যজনক কারণে বিসিবির গুরুত্বপূর্ণ কমিটিগুলোতে রাখা হয় তাকে। বিশেষ করে কেনাকাটা-সংক্রান্ত কমিটিগুলোতে। বর্তমান ফ্যাসিলিটিস বিভাগের চেয়ারম্যান তিনি। বিপিএল গভর্নিং কাউন্সিলেরও সদস্য। বিসিবির যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকে ছাড়া হয় না। এতে করে দিন দিন বিসিবিতে প্রভাবশালী হয়ে উঠেছেন লোকমান।

বিসিবির একাধিক পরিচালক নাম গোপন রাখার শর্তে বলেছেন, কোটি কোটি টাকার মাটি সরবরাহের সঙ্গে সম্পৃক্ত আছেন লোকমান। অভিযোগ আছে, বিসিবির মাঠ সংস্কারের মাটি ভেড়িবাঁধের কাছে নিজস্ব জমি ভরাটের কাজে ব্যবহার করেছেন বিএনপির সাবেক এ নেতা।

জাতীয় এর আরও খবর
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর

দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

সর্বশেষ সংবাদ

এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী : প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত</span> <br> হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান
টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top