logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন

প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৬, ৪:১১:২৬

মুহাম্মদ শাহেদ রাহমান, যুক্তরাজ্য : প্রবাস জীবনের ব্যস্ততার ভিড়ে থেকেও যখন আমরা নিজেদের ভাষা, সাহিত্য আর সংস্কৃতির শেকড় খুঁজে ফিরি, তখন লন্ডনে বাংলাদেশ বইমেলার মতো আয়োজন আমাদের কাছে হয়ে ওঠে প্রাণের উৎসব। বিলেতে ফুটে উঠে যেন একখন্ড বাংলাদেশ।

২৭ ও ২৮ জুন দুদিনব্যাপি বই মেলা অনুষ্ঠিত হয়।

পূর্ব লন্ডনের ব্রেডি আর্টস সেন্টারে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ বইমেলা ২০২৬। প্রতিদিন অপরাহ্ন ১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বই মেলা চলে। বিপুল সংখ‍্যক লেখক, পাঠক ও দর্শকদের উপস্থিতি ছিল লক্ষ‍্যনীয়।

এ বই মেলার আয়োজনে ছিল সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য ।

প্রথম দিন দুপুরে একুশে পদকপ্রাপ্ত , আবৃত্তিশিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয় এর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক রূপা চক্রবর্তী সহ যুক্তরাজ্যের অনেক গুণী লেখকদের উপস্থিতিতে বইমেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের বর্তমান সভাপতি কবি মোহাম্মদ ইকবাল জানান- এই সংগঠন, যা প্রতিষ্ঠার শুরু থেকেই প্রবাসী বাঙালির সাহিত্য ও সংস্কৃতির ধারক ও বাহক হয়ে আছে।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে। তখন বিলেতের একঝাঁক কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব একত্র হয়ে সিদ্ধান্ত নেন, প্রবাসে থেকেও বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা জিইয়ে রাখতে হবে, পরবর্তী প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখতে হবে। এই ধারাবাহিকতা অব‍্যাহত রাখতে দুদিন ব‍্যাপী এই বইমেলা।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য এর বর্তমান সাধারণ সম্পাদক উদয় শংকর দুর্জয় জানান – লেখক পাঠকদের উপস্থিতিতে বইমেলাকে রঙিন করে তোলে বইমেলা হয়ে ওঠেছে। এটি শুধু বই কেনাবেচার স্থান নয়, বরং সাহিত্য, সংস্কৃতি ও প্রবাসী জীবনের এক বৃহৎ উৎসব।

বাংলাদেশ বইমেলা শুধু পাঠক আর লেখকের মিলনমেলা নয়; এটি গড়ে উঠেছে প্রবাসী জীবনের স্মৃতি, অভিজ্ঞতা আর নতুন প্রজন্মকে ভাষা ও সাহিত্যের সঙ্গে যুক্ত রাখার একটি অনন্য উদ্যোগ হিসেবে।

বইমেলা ঘুরে দেখা গেছে – বাংলাদেশ ও যুক্তরাজ্যের নামকরা প্রকাশনী এখানে স্টল সাজায়। অনেকগুলো নতুন বই প্রকাশিত হয়েছে। লেখকের সঙ্গে পাঠকের সরাসরি আলাপ হয়। মুক্তমঞ্চে চলে কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, সংগীত।

প্রথমদিনে লন্ডনের এই বই মেলায় এসে ঘুরে ঘুরে বই কিনে বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গণি বলেন- বই হলো আমাদের মনের খোরাক, জ্ঞানের ভান্ডার। তিনি বলেন তরুণ লেখকদের বই কিনেছি কারণ তাদেরকে অনুপ্রাণিত করা, উৎসাহ দেওয়া। তবে সবগুলো বই অবসরে একটা একটা করে পড়বো।

এভাবেই লন্ডনের এ বইমেলা হয়ে ওঠে প্রবাসী পরিবারের জন্য এক মিলনমঞ্চ, যেখানে সবাই খুঁজে পান নিজের শেকড়ের টান।

এ মেলার আরেকটি বিশেষ দিক হলো প্রতি বছরের ন‍্যায় গুণী একজন কবিকে সাহিত্য পদক ২০২৬ প্রদান করা হয়। এবছর সাহিত্য পদক ২০২৬ পেয়েছেন কবি মাশূক ইবনে আনিস।

সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ‍্য থেকে এবছর গুণীজন সম্মাননা ২০২৬ পেয়েছেন গবেষক ফারুক আহমদ ।

এছাড়া বেস্ট পারফর্মিং মেম্বার অ‍্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন উপস্থাপক হেনা বেগম ও নুরজাহান শিল্পী।

বই মেলায় আলোচনা, সেমিনার, আবৃত্তি, গান সহ নানা আয়োজনের ফাঁকে ফাঁকে অনুষ্ঠিত হয় নতুন নতুন বই এর মোড়ক উন্মোচন।

কবি আসমা মতিন এর উপন‍্যাস “ পরী কাহিনী” গ্রন্থের ও কবি জান্নাতুল ফেরদৌস ডলির কাব‍্য গ্রন্থ “ মনের সীমানা নেই” এ গ্রন্থের মোড়ক উম্মোচন হয়। এরকম আরো অনেক গুলো নতুন প্রকাশিত গ্রন্থের মোড়ক উম্মোচন হয় এই বই মেলায়।

শেষের দিনের সাঁঝের বেলায় শেষ আকর্ষণ ছিল- ভারতীয সংগীতশিল্পী সাহানা বাজপেয়ী।

শিল্পী সাহানা বাজপেয়ী মন উজার করে অনেক গুলো বাংলা পরিবেশন করে। হলভর্তি দর্শকদের উপস্থিতিতে ছিল পিনপন নিরবতা। আর গান গাইতে গাইতে বই মেলায় আগত দর্শকদের ধন‍্যবাদ জানিয়ে বাংলাদেশ বই মেলা ২০২৬ সম্পন্ন হয়।

ইউ কে এর আরও খবর
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

সর্বশেষ সংবাদ

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top