logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. পেঁয়াজ বাড়তি দামে বিক্রি করলেই আড়ত সিলগালা

পেঁয়াজ বাড়তি দামে বিক্রি করলেই আড়ত সিলগালা

প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৯, ১২:৩০:২৪

সুরমা নিউজ ডেস্ক:
বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করলে আড়ত সিলগালা করাসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।  মঙ্গলবার (১ অক্টোবর) পেঁয়াজের ক্রমবর্ধমান মূল্য নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, কোনো আড়তদার নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুদ কিংবা এসব পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ালে জেলা প্রশাসন মজুদ করা পণ্য জব্দ করতে পারে।

আপনারা আমদানিকারক বন্ধুর কথায় পেঁয়াজ অবৈধভাবে মজুদ কিংবা এর কৃত্রিম সংকট তৈরি করবেন না। বেশি দামে বিক্রি করবেন না। তাহলে আমরা আড়ত সিলগালা করে দেবো। আপনার সব পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। এক টাকাও লাভ করতে পারবেন না। জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী। বাণিজ্যে এ শহর শীর্ষস্থান দখল করে আছে। এখানে পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি হবে- এটা প্রশাসন কারও কাছে আশা করে না।

তিনি বলেন, আজকে কয়েকটি বাজারে আমাদের ম্যাজিস্ট্রেটরা বাজার মনিটরিং করেছেন। তারা আড়তে এবং বাজারে কত টাকা দিয়ে আপনারা পেঁয়াজ কিনেছেন, কত টাকায় বিক্রি করছেন, কত টাকা লাভ করছেন- সেটা যাচাই করেছে। সব কিছু আমাদের নলেজে আছে।

ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, সরকার ব্যবসাবান্ধব। প্রশাসন-ব্যবসায়ী- সবাই মিলে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। এ কারণে এই সভার আগে আমরা বড় ধরণের কোনো পদক্ষেপ নিইনি। তবে আপনারা যদি এভাবে পণ্যের দাম হঠাৎ করে বাড়িয়ে দেন, কৃত্রিম সংকট সৃষ্টি করেন- তাহলে আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো।

‘আজকের সভায় গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। সবাই পেঁয়াজের বাজার মনিটরিং করছেন। সুতরাং পেঁয়াজের বাড়তি দাম আদায় করে কেউ সুবিধা আদায় করতে পারবেন না। প্রশাসন বরদাস্ত করবে না।’ যোগ করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, পাইকারি কিংবা খুচরো, আমদানিকারক কিংবা আড়তদার সবাইকে আমরা অনুরোধ করবো, পেঁয়াজসহ কোনো পণ্যে অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করবেন না। এসব করলে জনস্বার্থে প্রশাসন কঠোর হবে। আড়ত এবং বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জেল-জরিমানা, পণ্য জব্দ, আড়ত-দোকান সিলগালাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় পেঁয়াজের ক্রমবর্ধমান মূল্য নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ী ও আড়তদাররা তাদের মতামত, পরামর্শ, যুক্তি এবং সীমাবদ্ধতার কথা জানান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

সর্বশেষ সংবাদ
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top