logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন

শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন

প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৬, ৮:১৩:২০

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। সকাল থেকেই পুরো ক্যাম্পাস জুড়ে ছিল নববর্ষের রঙিন উচ্ছ্বাস। বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে মাছ, তরমুজ, ডাকটিকিটের বক্স, হাতপাখাসহ বিভিন্ন ঐতিহ্যের প্রতীক নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-ই এর সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গা গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈশাখী মেলার আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়সহ দেশের উন্নয়নে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। আমাদের প্রিয় শিক্ষার্থীরা যেন নববর্ষের শপথ নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করে। শিক্ষাজীবনে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ; পড়ালেখা ও খেলাধুলা উভয় ক্ষেত্রেই একে অন্যকে সহযোগিতা করতে হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, আমি শাবিপ্রবি পরিবারের সকল সদস্যকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা পুরোনো খাতা বন্ধ করে নতুন খাতা উন্মোচন করি-এটাই নববর্ষের বার্তা। অতীতের ভুল-ভ্রান্তি ও ত্রুটি-বিচ্যুতি ভুলে নতুনভাবে কাজ শুরু করব। এ দিনে তিনি দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের কথা স্মরণ করেন এবং সবার শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি সুন্দর আয়োজনের জন্য আয়োজক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

সমাবেশে বক্তব্য রাখেন আয়োজক কমিঠির সভাপতি ও ছাত্র উপদেশ নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। সঞ্চালনা করেন অধ্যাপক ইফতেখার রহমান।

সিলেট এর আরও খবর
সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে টাউন সাব-পোস্ট অফিস কার্যক্রম পুনরায় শুরু

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে টাউন সাব-পোস্ট অফিস কার্যক্রম পুনরায় শুরু

তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

সিলেটে ফ্ল্যাটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ, পাশে ছিল চিরকুট

সিলেটে ফ্ল্যাটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ, পাশে ছিল চিরকুট

সর্বশেষ সংবাদ
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়
সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়
বিশ্বকাপ শুরুর আগেই বিজয় র‌্যালির পরিকল্পনা ইংল্যান্ডের
বিশ্বকাপ শুরুর আগেই বিজয় র‌্যালির পরিকল্পনা ইংল্যান্ডের
চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ
চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ
প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯
প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর
লালনের মাজার নিয়ে সংস্কৃতিমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলেন আমির হামজা
লালনের মাজার নিয়ে সংস্কৃতিমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলেন আমির হামজা
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে
সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে
ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত
ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত
সীমান্তে ‘পুশ ইন’ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের দুই দিনের কর্মসূচি
সীমান্তে ‘পুশ ইন’ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের দুই দিনের কর্মসূচি
সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ
সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ
বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী
লন্ডনে ইউডব্লিউএস শিক্ষার্থী উন্নয়ন পুরস্কার পেলেন আব্দুর রহিম ও জাহিদুল
লন্ডনে ইউডব্লিউএস শিক্ষার্থী উন্নয়ন পুরস্কার পেলেন আব্দুর রহিম ও জাহিদুল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top