logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. মাশালা টাইপের সিনেমায় কাজ করতে চান মন্দিরা

মাশালা টাইপের সিনেমায় কাজ করতে চান মন্দিরা

প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৫, ৮:৩৬:৩৬

ঢাকাই সিনেমার এই সময়ের নায়িকা হলেও খুব অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন মন্দিরা চক্রবর্তী। জনপ্রিয় এই নায়িকা ছোটবেলা থেকেই নিজেকে নায়িকা ভাবতেন। এমনকি তার কাছের বন্ধুরাও তাকে নায়িকা বলেই ডাকতেন। যদিও ছোটবেলা থেকে নৃত্যশিল্পী হিসেবে নিজেকে বিকশিত করে আসছিলেন মন্দিরা।

২০১২ সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা নাচিয়ে’তে অংশ নিয়ে হয়েছিলেন রানার্স আপ। এরপর নাচের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে কাজ করে আসছিলেন। এরপর ‘কাজলরেখা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মন্দিরার। এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া তার সিনেমা ‘নীলচক্র’ প্রশংসিত হয় দর্শকমহলে; আর সেইসঙ্গে অনুরাগীদেরও প্রিয়মুখে পরিণত হন এই নায়িকা।

এদিকে বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে নতুন করে আবারও শরীফুল রাজের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন মন্দিরা। রোববার (১৩ জুলাই) এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে জানান,একটি নয়, সাতটি ছবির প্রস্তাব পেয়েছেন তিনি। তবে এখনও সিদ্ধান্ত নেননি, কোন গল্প দিয়ে নতুন ছবির শুটিং শুরু করবেন।

পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইলে মন্দিরা বলেন, এখনই তা প্রকাশ করতে চাই না। কথাবার্তা চূড়ান্ত হোক, তবেই ধীরে ধীরে জানাবো।

‘নীলচক্র’ মুক্তির পরের অভিজ্ঞতার ব্যাপারে জানতে চাইলে মন্দিরা বলেন, আমার কাছে সাতটি ছবির প্রস্তাব এসেছে। গল্প শুনেছি, শুনছি। এর মধ্যে চারটি ছবিতে শরীফুল রাজকে নায়ক হিসেবে ভেবেছেন পরিচালক। অন্য তিনটির মধ্যে প্রথম সারির দুজন নায়ক রয়েছেন। আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাইছি। চাই, যেটা করবো, সেটা নিয়ে যেন আলোচনা হয়, সমাদৃত হয়।

মন্দিরা আরও যোগ করেন, একদম মাশালা টাইপের সিনেমায় কাজ করতে চাই। আমি নাচের মেয়ে। এখন পর্যন্ত যেসব ছবিতে অভিনয় করেছি, তেমনভাবে নাচের মুনশিয়ানা দেখানোর সুযোগ পাইনি। আমি যেমন পিওর রোমান্টিক গানে পারফর্ম করতে চাই, তেমনি আইটেম গানেও নিজেকে উপস্থাপন করতে চাই।

অন্যদিকে দর্শকেরও মন্দিরার প্রতি কিছু প্রত্যাশা রয়েছে। তাদের মতে, মন্দিরা সুন্দরী ও আবেদনময়ী- এ নিয়ে কোনো দ্বিমত নেই। তবে অভিনয়ে আরও উন্নতি দরকার। মূলধারার বাণিজ্যিক সিনেমার একজন নায়িকার মধ্যে যা যা থাকা দরকার, মন্দিরার মধ্যে সেগুলোর বেশির ভাগই আছে। অভিনয়দক্ষতা বাড়ালে তিনি আরও অনেক দূর যেতে পারবেন।

এই আলোচনা-সমালোচনাকে ইতিবাচকভাবেই দেখেন মন্দিরা। তিনি বলেন, পৃথিবীতে কোনো মানুষই শতভাগ পারফেক্ট নন। একজনের কোনো দিক ভালো তো অন্যদিক তুলনামূলক কম ভালো। দর্শক আলোচনা–সমালোচনা করবেনই। আমি কখনোই ভাবি না যে সবাই আমাকে পছন্দ করবেন বা প্রশংসা করবেন। এটা কারও পক্ষেই সম্ভব নয়। বড় পর্দায় আমি একেবারেই নতুন। শেখার অনেক বাকি আছে। প্রতিনিয়ত শিখছি, শিখতে চাই আরও। দিন শেষে কেউ যখন বলেন, এখানে দুর্বলতা আছে, ওখানে দুর্বলতা আছে, আমি মনে করি, তারা আমার মঙ্গল চান বলেই এমন মন্তব্য করেছেন। যেন আগামী দিনে আরও ভালোভাবে কাজ করতে পারি। সমালোচনা মানুষকে পরিশুদ্ধ করে, এগিয়ে যেতে সহায়তা করে।

বিনোদন এর আরও খবর
রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা

রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা

ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top