logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত

লন্ডনে মা‌কে কুপিয়ে হত্যা, ছেলে লায়েক মিয়া অভিযুক্ত

প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৫, ৯:৩৬:৪৮

লন্ডন প্রতিনিধি : পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের মনিয়ার রোডে নিজ বাসায় প্রায় ৫০ বছর বয়সী এক বাংলাদেশি মাকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে তার একমাত্র ছেলে লায়েক মিয়াকে (২৭) আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১১টা ১ মিনিটে মেট্রোপলিটন পুলিশ মনিয়ার রোডের একটি বাসায় ছুরিকাঘাতের খবর পেয়ে সেখানে পৌঁছে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে। পরে প্যারামেডিকদের চেষ্টার পরও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

পরদিন, শুক্রবার (২৭ জুন) লায়েক মিয়াকে হত্যাকারী সন্দেহে গ্রেফতার করে পুলিশ। তাকে হত্যার অভিযোগে অভিযুক্ত করে শনিবার টেমস ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে রিমান্ডে নেওয়ার অনুমতি দেয়। সোমবার তাকে ওল্ড বেইলি নামে পরিচিত লন্ডনের সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত নারী ছিলেন পাঁচ কন্যা সন্তানের জননী এবং লায়েক ছিলেন তার একমাত্র ছেলে। হত্যার সময় নিহত নারীর স্বামী স্থানীয় মসজিদে এশার নামাজে ছিলেন। ধারণা করা হচ্ছে, ওই ফাঁকে পূর্বপরিকল্পিত বা হঠাৎ উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এই ঘটনা ঘটে থাকতে পারে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি বাইরে থেকে আনা হয়েছিল, নাকি ঘরের রান্নাঘর থেকেই নেওয়া হয়েছিল—এ বিষয়ে নিশ্চিত করেনি পুলিশ। জানা গেছে, অভিযুক্ত লায়েক মিয়া নিজে ওই ঠিকানায় বাস করতেন না।

নিহত নারীর গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জে। তার মৃত্যুর খবর যুক্তরাজ্যের পাশাপাশি বাংলাদেশের প্রবাসী মহলেও শোকের ছায়া ফেলেছে। টাওয়ার হ্যামলেটসসহ যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

টাওয়ার হ্যামলেটসের পুলিশ সুপারিনটেনডেন্ট মাইক ক্যাগনি বলেছেন, আমরা বুঝতে পারি এই ঘটনা স্থানীয় সম্প্রদায়কে নাড়া দিয়েছে। তবে আশ্বস্ত করতে চাই, আমরা বিশ্বাস করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং দ্রুত প্রকৃত ঘটনা জানতে কাজ করছেন কর্মকর্তারা।

স্থানীয় কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, এটা অস্বাভাবিক এক ঘটনা। কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ঘটনা। অনেকেরই প্রশ্ন, মানসিকভাবে সুস্থ কোনও সন্তানের পক্ষেই কি এমন ঘটনা ঘটানো সম্ভব? পুলিশের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে, তারা আমাদের জানিয়েছে এই ঘটনার পেছনে আরও অনেক কিছু আছে, যা এখনই প্রকাশযোগ্য নয়।

ইউ কে এর আরও খবর
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত

দেশের ঈদের আমেজ লন্ডনে

দেশের ঈদের আমেজ লন্ডনে

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top