logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল
    ২৪২ যাত্রী নিয়ে গুজরাটে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল
২৪২ যাত্রী নিয়ে গুজরাটে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫, ৪:১৫:৫৩

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন। এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদেনে বলা হয়েছে, আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ আরোহীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি উড্ডয়নের পরপরই আহমেদাবাদের কাছে বিধ্বস্ত হয়েছে। তবে বিমান বিধ্বস্তের এই ঘটনায় ঠিক কতজন যাত্রীর প্রাণহানি ঘটেছে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানা যায়নি।

ভারতের বেসামরিক বিমান চলাচল বিষয়ক একটি সূত্র রয়টার্সকে বলেছে, এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে আহমেদাবাদের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার ওই বিমান বিধ্বস্ত হয়েছে।

দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটির ধ্বংসাবশেষে আগুন ধরে গেছে এবং ঘন কালো ধোঁয়া আকাশে উড়ছে। বিমানবন্দরের কাছাকাছি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।

ভিডিওতে বিমানবন্দরে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় আহতদের উদ্ধার করে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, কয়েকজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: রয়টার্স, এনডিটিভি, এএফপি।

আন্তর্জাতিক এর আরও খবর
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার

ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের

লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের

সর্বশেষ সংবাদ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর
মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন
কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন
লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে
লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে
জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী
জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top