logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. আরাফার দিনের রোজা রাখলেন হামজা

আরাফার দিনের রোজা রাখলেন হামজা

প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৫, ৬:৩৮:১২

ক্রীড়া প্রতিবেদক : পবিত্র হজ আজ। লাখো লাখো হাজীর তালবিয়ার ধ্বনিতে আজ মুখরিত আরাফার ময়দান। পবিত্র হজের আনুষ্ঠানিকতায় শামিল হতে না পারলেও গোটা বিশ্বে এই দিনে নফল রোজা রাখার চল আছে। এই রোজা রেখেছেন বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীও। জাতীয় দলের ম্যাচের পর আজ রিকভারির দিন হওয়ায় সে সুযোগটা কাজে লাগিয়েছেন তিনি।

বাংলাদেশের মাটিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিলেন হামজা। ভুটানের বিপক্ষে বুধবারের এই ম্যাচে তিনি ৬ মিনিটেই পেয়ে গেছেন গোলের দেখা। সে ম্যাচ পরে বাংলাদেশ জিতেছে ২-০ গোলে।

ম্যাচের পরের দিন বৃহস্পতিবার বাংলাদেশ দল কোনো অনুশীলন করছে না। হোটেলেই হামজারা রিকভারি সেশনে অংশ নিচ্ছেন। তার আগে বাংলাদেশ দল টিম ফটোশুট করেছে। বাংলাদেশের সাদা হোম জার্সি গায়ে চড়িয়ে ছবি তোলা হয়েছে সবার। তার আগে ভুটানের বিপক্ষে ম্যাচে অ্যাওয়ে জার্সি পরেই খেলেছিল বাংলাদেশ, সিঙ্গাপুর ম্যাচ দিয়ে সাদা হোম জার্সি পরে প্রথমবারের মতো জনসম্মুখে খেলতে নামবে দল।

দিন অনুশীলন না থাকায় রিকভারি শেষে ব্যস্ততাও নেই তেমন। সে সুযোগটা হেলায় হারাননি হামজা। রোজা রেখেছেন আরাফার দিনের।

তার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও ব্যক্তিগত জীবনে তিনি বেশ ধর্মপ্রাণ। বাংলাদেশের মাটিতে প্রথম সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দেওয়া তিনি শুরু করেছেন সালাম দিয়ে। এছাড়াও তিনি ধর্মের বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করেন। ম্যাচের আগে মোনাজাত ধরে স্রষ্টার সাহায্য চান। চলমান ফিলিস্তিন ইস্যুতে অনেক আগে থেকেই সরব ভূমিকা পালন করেছেন তিনি, ২০২১ সালে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন এফ এ কাপজয়ের পর ওয়েম্বলি স্টেডিয়ামে উড়িয়েছিলেন ফিলিস্তিনের পতাকা।

সেই হামজা আজ রোজা রেখেছেন আরাফার দিনের। তবে জাতীয় দলের ক্যাম্পে তিনি একাই রোজা রাখছেন না। টিম ম্যানেজার আমের খান ও টিম অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিনও সিয়াম পালন করছেন বলে জানা গেছে।

বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে আগামী ১০ জুন। সিঙ্গাপুরের বিপক্ষে ওই ম্যাচের প্রস্তুতি বাংলাদেশ আগামীকাল শুক্রবার থেকে শুরু করবে। তবে সে ম্যাচের জন্য অনুশীলনের জন্য ঈদের দিনও মাঠে নামতে হতে পাড়ে বাংলাদেশকে। তবে সকালে ঈদ পালন করে সন্ধ্যায় অনুশীলনটা নামার সম্ভাবনা সবচেয়ে বেশি।

খেলা এর আরও খবর
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top