logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ই-সিগারেট বা ভ্যাপ নিষিদ্ধ করল যুক্তরাজ্য

ই-সিগারেট বা ভ্যাপ নিষিদ্ধ করল যুক্তরাজ্য

প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২৫, ৬:৫৪:০৪

যুক্তরাজ্যে ডিসপোজেবল (একবার ব্যবহারযোগ্য) ই-সিগারেট বা ভ্যাপ বিক্রি ও সরবরাহের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে রোববার থেকে। শিশু-কিশোরদের স্বাস্থ্য সুরক্ষা ও ‘একবার ব্যবহার করে ফেলে দেওয়ার প্রবণতা’ বন্ধ করতেই এ পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার।

যুক্তরাজ্যের এ নিষেধাজ্ঞা আইনটি বেলজিয়াম ও ফ্রান্সের মতো ইউরোপীয় দেশের পথ অনুসরণ করে কার্যকর করা হচ্ছে। নতুন বিধিনিষেধ প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে আয়ারল্যান্ডও। খবর এএফপ’র।

এ বিষয়ে ব্রিটেনের পরিবেশবিষয়ক জুনিয়র মন্ত্রী মেরি ক্রে বলেন, ‘অনেক দিন ধরে একবার ব্যবহারযোগ্য ভ্যাপ আমাদের রাস্তাকে আবর্জনায় পরিণত করেছে এবং এখানকার শিশুদের নিকোটিনে আশক্ত করে তুলছে।’

তিনি আরও বলেন, ‘এখন সময় হয়েছে এই ভয়ংকর যন্ত্রগুলোকে বিদায় জানানোর।’

নতুন আইন অনুযায়ী, একবার নিষেধাজ্ঞা অমান্য করলে ২০০ পাউন্ড (প্রায় ২৬৯ ডলার) জরিমানা গুনতে হবে। আর বারবার আইন লঙ্ঘন করলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ব্রিটেনে ২০২১ সালে ডিসপোজেবল ভ্যাপের ব্যবহার শুরু হয়। এরপর থেকে বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে এগুলোর জনপ্রিয়তা বেড়ে যায়। মিন্ট, চকলেট, ম্যাঙ্গো ও তরমুজের রঙিন ও মজাদার ফ্লেভার ছিল আকর্ষণের মূল কারণ।

সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের প্রতি সপ্তাহেই প্রায় ৫০ লাখ ডিসপোজেবল ভ্যাপ ফেলে দেওয়া হয়েছে। যা পরিবেশের ওপর ব্যাপক প্রভাব ফেলছে।

ম্যাটারিয়াল ফোকাস নামক স্বাধীন একটি সংস্থা জানিয়েছে, এসব ভ্যাপের সঙ্গে প্রতিবছর প্রায় ৪০ টন লিথিয়াম ধাতু নষ্ট হচ্ছে। যা দিয়ে ৫ হাজার বৈদ্যুতিক গাড়ি চালানো সম্ভব।

এদিকে ইলেকট্রনিক বর্জ্য বিষয়ক কোম্পানি সুইপ কুসাকোসকির বাণিজ্যিক ব্যবস্থাপক জাস্টিন গ্রিনাওয়ে বলেন, ‘সঠিকভাবে ফেলা না হলে প্রতিটি ভ্যাপ থেকেই আগুন লাগার শঙ্কা থাকে।’

স্বাস্থ্য সেবামূলক দাতব্য সংস্থা অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথের (এএসএইচ) তথ্যমতে, সরকারি নিষেধাজ্ঞার ঘোষণার পর থেকেই ভ্যাপের ব্যবহার কমতে শুরু করেছে।

এএসএইচ-এর সাম্প্রতিক জরিপ বলছে, ২০২৪ সালে ১৮-২৪ বছর বয়সিদের মধ্যে ৫২ শতাংশ ডিসপোজেবল ভ্যাপ ব্যবহার করতেন। তবে ২০২৫ সালে তা কমে ৪০ শতাংশে নেমে এসেছে।

সংস্থার উপ-প্রধান নির্বাহী ক্যারোলিন সের্নি বলেন, ‘এই নতুন আইন শিশুদের মধ্যে ভ্যাপের ব্যবহার কমাতে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। একইসঙ্গে ধূমপান ছাড়তে সহায়ক পণ্য পাওয়ার সুযোগও রাখা হবে।’

অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথের জরিপ অনুযায়ী, বর্তমানে যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্কদের ১১ শতাংশ (প্রায় ৫৬ লাখ) নিয়মিত ভ্যাপ ব্যবহার করেন। ১১ থেকে ১৭ বছর বয়সি কিশোরদের মধ্যে এই হার ১৮ শতাংশ, অর্থাৎ প্রায় ৯ লাখ ৮০ হাজার কিশোর ভ্যাপ ব্যবহার করছে।

অন্যদিকে ব্যবহারকারীদের মধ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সি তরুণদের ৫২ শতাংশই একবার ব্যবহারযোগ্য (ডিসপোজেবল) ভ্যাপ বেশি পছন্দ করেন।

তবে নিষেধাজ্ঞার ফলে অনেক ব্যবহারকারী পুনরায় ব্যবহারযোগ্য বা রিফিলযোগ্য ভ্যাপ ডিভাইসে চলে যেতে পারে বলেও মনে করছেন সমালোচকরা।

অন্যদিকে, এ নিষেধাজ্ঞায় নিকোটিন গ্রহণ কমবে না, বরং অবৈধ পণ্যের প্রবাহ বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

যুক্তরাজ্যের সবচেয়ে বড় অনলাইন ভ্যাপ রিটেইলার ‘ভ্যাপ ক্লাব’-এর পরিচালক ড্যান মারচেন্ট সতর্ক করে বলেন, ‘এ আইন কার্যকরের মাধ্যমে শুধু বিক্রয় নিষিদ্ধ হবে, ব্যবহার নয়। এতে অবৈধ ও বিপজ্জনক পণ্যের বাজারে ঢুকে পড়ার ঝুঁকি রয়েছে।’

ইউ কে এর আরও খবর
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত

দেশের ঈদের আমেজ লন্ডনে

দেশের ঈদের আমেজ লন্ডনে

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top