logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. সরকারের পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন: তারেক রহমান

সরকারের পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন: তারেক রহমান

প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৫, ৯:৪০:২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার যে ধরনেরই হোক না কেন, তা যেন জনগণের কাছে জবাবদিহিমূলক হয় এবং তাদের সুস্পষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্টভাবে উপস্থাপন করা জরুরি।

রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “দেশের জনগণ কোনো সরকারের করুণার পাত্র নয়। সরকারকে অবশ্যই জনগণের কথা শুনতে হবে, তাদের ন্যায্য দাবি মানতে হবে। এখানে সরকারের মান-অভিমান কিংবা রাগ-বিরাগের কোনো সুযোগ নেই।”

তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের নৈতিক বা রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন না থাকলেও এটি জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। সেই কারণেই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা, কর্মপরিকল্পনা ও অগ্রাধিকার জনগণের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।”

তারেক রহমান বলেন, “নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার—সরকারের যেকোনো কাঠামোতেই জনগণের প্রতি জবাবদিহি নিশ্চিত করতে না পারলে, ক্ষমতাসীনরা নিজেদের অজান্তেই স্বৈরতান্ত্রিক আচরণে লিপ্ত হয়ে পড়ে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য প্রয়োজন সময়োপযোগী ও মৌলিক সংস্কার। এটি একবারেই শেষ হয়ে যায় না, বরং একটি ধারাবাহিক প্রক্রিয়া। এখানে কম-বেশি সংস্কার বলে কিছু নেই।”

পলাতক স্বৈরাচার ও ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশের সকল গণতান্ত্রিক শক্তির লক্ষ্য হওয়া উচিত ফ্যাসিবাদ রুখে দিয়ে একটি জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা।”

বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, “চলতি অর্থবছরের বাজেট ঘোষণা একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। তবে বাজেট বাস্তবায়নের মূল চ্যালেঞ্জ হচ্ছে ঘাটতি বাজেট, যা প্রতিবছরই অর্থনীতিতে সংকট তৈরি করে।”

তিনি বলেন, “এনবিআরের ভূমিকা বাজেট প্রণয়নে সরাসরি না থাকলেও রাজস্ব আদায়ে মুখ্য। অথচ বাজেট ঘোষণার ঠিক আগে এনবিআরের ওপর সংস্কার চাপিয়ে দিয়ে যে অচলাবস্থা তৈরি করা হয়েছে, তা দেশের অর্থনীতির জন্য অশনি সংকেত।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “গণতান্ত্রিক সরকার না থাকায় বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ জনগণকে অন্ধকারে রেখে এগোনোর নামান্তর।”

তারেক রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, “যেকোনো গড়িমসি কিংবা অজুহাতকে পুঁজি করে পলাতক ও পরাজিত স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। ফ্যাসিবাদ প্রতিরোধে ৫ আগস্টের মতো জাতি আবারও ঐক্যবদ্ধ হবে।”

তিনি জানান, “বিএনপি ও অন্য রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে দেখা করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে। সেই নির্বাচনের লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে প্রয়োজনীয় সংস্কারের দাবি রয়েছে।”

বক্তব্যের শেষে তিনি বলেন, “আমরা প্রত্যাশা করি, দেশের গুণী ও অভিজ্ঞ নেতৃত্বের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হবে, যা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে মাইলফলক হয়ে থাকবে।”

জাতীয় এর আরও খবর
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top