logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা


প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৫, ২:৫২:১৬

আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ১৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে বিংশ গ্রেডের কর্মীরা পাবেন ২০ শতাংশ হারে ভাতা।

অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে। একইসঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে একটি কমিটিও কাজ করছে।

তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে ২০২৩-২৪ অর্থবছর থেকে পাওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে।

আগামী বাজেটে ১ম থেকে ৯ম গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৫ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ্য ভাতার ঘোষণা আসছে। আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এ সুবিধা পাবেন। ওই তারিখ থেকেই নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা।

২০১৫ সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে, ২০২৩ সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত ৫ শতাংশ হারে বিশেষ প্রণোদনাও চালু করে আওয়ামী লীগ সরকার।

এই বিশেষ প্রণোদনা এখনো অব্যাহত আছে। তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে ২০২৩-২৪ অর্থবছর থেকে পাওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে।

অর্থাৎ আগামী জুলাই থেকে ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে মহার্ঘ ভাতা পাবেন চাকরিজীবীরা। এতে সরকারের প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে জানান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

হাসিনা সরকারের পতনের পর—সরকারি কর্মচারীদের ওপর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ কমাতে—গত ডিসেম্বরে একটি কমিটি গঠিত হয়। সেখানে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মীদের জন্য ২০ শতাংশ এবং প্রথম থেকে ৯ম গ্রেডের কর্মীদের জন্য ১০ থেকে ১৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব আসে।

এ কমিটি একাধিকবার বৈঠক করে। তাতে জনপ্রশাসন সচিব চলতি বছরের জানুয়ারি থেকেই এটি কার্যকর করার পরামর্শ দিয়েছিলেন।

তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনায় আপত্তি তোলেন সরকারের একাধিক উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু অর্থনীতিবিদ। তারা কেউ কেউ ব্যক্তিগতভাবে উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবের বিরোধিতা করেন। সে সময় অর্থ উপদেষ্টা বলেছিলেন, এ বিষয়ে তখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮২ হাজার ৯৯০ কোটি টাকা, যা মোট বাজেটের ১০ দশমিক ৪১ শতাংশ। প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার পদোন্নতি দেওয়া হয়েছে—এসব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা আওয়ামী লীগ সরকারের সময় বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করেছেন। আবার আগের সরকারের আমলে অবসরপ্রাপ্ত ও পদোন্নতিবঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে ৭৫ কোটি টাকা।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সাধারণত প্রতি বছর বেতন-ভাতা খাতে বাজেট বরাদ্দ ৬ থেকে ৮ শতাংশ বাড়ে। সেই হিসাবে ২০২৫-২৬ অর্থবছরের জন্য এই বরাদ্দ প্রায় ৮৯ হাজার ৫০০ কোটি টাকায় পৌঁছাতে পারে। তবে মহার্ঘ ভাতা যুক্ত হলে ব্যয় বেড়ে ৯৬ হাজার কোটি টাকার কাছাকাছি যেতে পারে।

জাতীয় এর আরও খবর
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top