logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. মই দিয়ে সেতু পারাপার

মই দিয়ে সেতু পারাপার


প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৫, ৮:৩১:৫৩

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠি জেলার নলছিটিতে এলজিইডির অধীনে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর দুই পাশের অ্যাপ্রোচে বালি ভরাট ও সংযোগ সড়ক না হওয়ায় মই দিয়ে সেতু পার হচ্ছেন দুই ইউনিয়নের মানুষ।

উপজেলার সুবিদপুর ইউনিয়নের মজকুনী গ্রামের বাইতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নির্মিত হয়েছে এ সেতু। উপজেলার সুবিদপুর ও কুশঙ্গল দুই ইউনিয়নের সংযোগ সেতু এটি।

এক বছর আগে এ সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। ঠিকাদারকে কাজের বিলও দিয়ে দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন হলেও সেতুর দুই পাশের অ্যাপ্রোচ ও সংযোগ সড়কের কাজ করা হয়নি।

এতে দুই ইউনিয়নের (সুবিদপুর ও কুশঙ্গল ইউপি) মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা।

সরেজমিন রোববার (১৮ মে) জানা গেছে, ঝালকাঠি-২ আসনের সাবেক এমপি আমির হোসেন আমুর একান্ত ঘনিষ্ঠজন বলে পরিচিত ঠিকাদার মনিরুল ইসলাম তালুকদারের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স সেতুর নির্মাণ কাজ করে।

এক বছর আগে নির্মিত এ সেতুর অ্যাপ্রোচের বালি ভরাটের কাজ ফেলে রাখা হয়েছে। এতে জনদুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (এলজিইডি, নলছিটি) এ ব্যাপারে চরম উদসীন থাকলেও বিল পরিশোধে ভুল করেননি। এদিকে গত বছরের ৫ আগস্টের পরে ওই ঠিকদারকে দেখা যাচ্ছে না।

সেতুটি একদিকে সুবিদপুর ইউনিয়নের বাইতারা, অন্যদিকে কুশঙ্গল ইউনিয়নের সরমহল গ্রামকে যুক্ত করেছে। সেতুর সামনে রয়েছে বাইতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন শিক্ষার্থীসহ শত শত পথচারী জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো বেয়ে সেতুতে উঠানামা করছেন। এতে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উৎকণ্ঠা ও ক্ষোভ।

বাইতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. হাওয়া আক্তার বলেন, দীর্ঘদিন ধরে সেতুর অ্যাপ্রোচের বালু ভরাটের কাজ এভাবেই ফেলে রেখেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। প্রতিনিয়ত অভিভাবকদেরও দুশ্চিন্তায় থাকতে হচ্ছে।

তালতলা বিজি ইউনিয়ন একাডেমির দশম শ্রেণির ছাত্র সোহান হাওলাদার জানায়, সেতুটি নির্মাণ করা হয়েছে এক বছর আগে, অথচ আমরা এখনো বাঁশের সাঁকো দিয়ে ওঠানামা করি। এটি খুব বিপজ্জনক।

এলাকাবাসী জানান, তালতলা বাজার এ অঞ্চলের অন্যতম বড় বাজার। প্রতিদিন সেতু পার হয়ে বিভিন্ন ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে এ বাজারে আসা-যাওয়া করতে হয়; কিন্তু সেতুর দুই দিকের অ্যাপ্রোচ না থাকায় ভ্যান বা অন্য যানবাহনে মালামাল নিয়ে পার হওয়া সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে ঘুরপথে যাতায়াত করতে হয়। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে তাদের।

নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর বলেন, ঠিকাদারকে পাওয়া যাচ্ছে না। আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। প্রয়োজনে আমি কাজের স্থান পরিদর্শনে যাব। এ ব্যাপারে কোনো রিপোর্ট দিয়েন না।

সেতুর অ্যাপ্রোচের কাজ শেষ না হওয়ার আগে কাজের সম্পূর্ণ বিল পরিশোধ করলেন কিভাবে? জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সিকিউরিটি মানি এখনো রয়েছে। এটি কত টাকার কাজ-এ প্রশ্ন করা হলে তিনি বলেন, তা আমি বলতে পারব না। এসএই (সাব অ্যাসিস্ট্যান্ট) ইঞ্জিনিয়ার মইনুল আজমের সঙ্গে কথা বলেন।

এসএই (সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার) মইনুল আজম বলেন, সেতুর অ্যাপ্রোচে দ্রুত বালি ভরাট করিয়ে দেওয়া হবে। সেতুটি নির্মাণে ৪০ লাখ টাকার মতো ব্যয় হয়েছে। এখন (১৯ মে সোমবার সকাল ১০টা ৩৮ মিনিট) অফিসে নেই। ছুটিতে যশোরের বাড়িতে যাচ্ছি। কাগজ না দেখে সঠিক কিছু বলতে পারব না। এ ব্যাপারে পত্রিকায় রিপোর্ট না করার জন্য অনুরোধ করেন তিনি।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top