logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. যুক্তরাজ্যে ইউক্রেন আলোচনায় ইউরোপীয় মন্ত্রীদের বৈঠক

যুক্তরাজ্যে ইউক্রেন আলোচনায় ইউরোপীয় মন্ত্রীদের বৈঠক

প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৮:৫৭:৪৩

ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে এবং ইউরোপীয় নিরাপত্তা জোরদারে ‘জরুরি’ আলোচনার জন্য ইউরোপের বেশ কয়েকটি দেশের মন্ত্রীদের স্বাগতম জানিয়েছে যুক্তরাজ্য। যুদ্ধবিরতির জন্য মস্কোকে দেওয়া আলটিমেটামের দুই দিন পর আজ সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

লন্ডন থেকে এএফপি জানায়, ‘ভাইমার+’ নামে পরিচিত জোটের এই বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে যোগ দিচ্ছেন ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। চলতি বছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তনের প্রেক্ষাপটে ইউরোপীয় নিরাপত্তা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে সমন্বয় করতে জোটটি গঠিত হয়।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ল্যামি আজ রাশিয়ার আগ্রাসনে সহায়তাকারীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণার পরিকল্পনা করছেন।

এর আগে শনিবার ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড ও যুক্তরাজ্যের নেতারা কিয়েভ সফর করেন। সেখানে তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসেন এবং যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে এক যৌথ বিবৃতিতে রাশিয়ার প্রতি ৩০ দিনের জন্য ‘নির্বিশেষ’ যুদ্ধবিরতির আহ্বান জানান।

এটি ‘ভাইমার+’ জোটের ষষ্ঠ বৈঠক হলেও যুক্তরাজ্যে এটি প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনায় মূলত ইউরোপীয় নিরাপত্তা এবং ইউক্রেনের জন্য একটি ‘ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তি’ নিশ্চিতের উপায় নিয়েই আলোচনা হবে।

জার্মানি, স্পেন ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ফ্রান্সের পক্ষ থেকে ইউরোপ বিষয়ক মন্ত্রী বেঞ্জামিন হাদ্দাদ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান কূটনীতিক কায়া কাল্লাস অংশ নিচ্ছেন।

‘অস্তিত্বের হুমকি’

আলোচনার প্রাক্কালে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ল্যামি বলেন, ‘আজকের এই চ্যালেঞ্জ কেবল ইউক্রেনের ভবিষ্যৎ নয়—সমগ্র ইউরোপের জন্য এটি একটি অস্তিত্বগত হুমকি।’

তিনি আরও বলেন, ‘আমি আমাদের মিত্র ও অংশীদারদের লন্ডনে এনেছি এই বার্তা দিতে যে, সার্বভৌমত্ব ও শান্তির পক্ষে এবং ইউক্রেনের পাশে আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়েছি।’

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার জানিয়েছেন, তিনি ১৫ মে তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে চান। তবে ইউরোপীয় দেশগুলোর দাবি অনুযায়ী সোমবার থেকে ৩০ দিনের যুদ্ধবিরতির ব্যাপারে কোনো প্রতিক্রিয়া তিনি জানাননি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তিনি পুতিনের সঙ্গে তুরস্কে বৈঠকে রাজি আছেন। তবে রাশিয়া যুদ্ধবিরতি না মানলে তিনি বৈঠকে যাবেন কি না, তা স্পষ্ট করেননি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ ব্যাপারে সতর্ক করে বলেছেন, পুতিন কেবল ‘সময় কেনার চেষ্টা’ করছেন। তিনি পোল্যান্ডের প্রজেমিসল শহরে সাংবাদিকদের বলেন, ‘একটি ‘নির্বিশেষ যুদ্ধবিরতি’র আগে কোনো আলোচনা হয় না, এটিই এর সংজ্ঞা।’

পরে এলিসি প্রাসাদের এক বিবৃতিতে ম্যাখোঁ আবারও ‘যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা’ পুনর্ব্যক্ত করেন এবং বলেন, যুদ্ধবিরতি ছাড়া কোনো উচ্চপর্যায়ের বৈঠক ফলপ্রসূ হতে পারে না।

শনিবার কিয়েভে ইউরোপীয় নেতারা ও জেলেনস্কি একসঙ্গে রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। তারা সতর্ক করেছিলেন, রাশিয়া এটি না মানলে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্র দেশও এ প্রস্তাবকে সমর্থন করেছে বলে তারা জানান।

এর আগে আশঙ্কা ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন নিয়ে উদাসীন হয়ে রাশিয়ার দিকে ঝুঁকছেন, কারণ তিনি জেলেনস্কির সঙ্গে একাধিকবার বিরোধে জড়িয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর বিরক্তি প্রকাশ করেছেন।

ইউ কে এর আরও খবর
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত

দেশের ঈদের আমেজ লন্ডনে

দেশের ঈদের আমেজ লন্ডনে

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top