logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. শিক্ষা বিভাগ বন্ধে নির্বাহী আদেশে সই করবেন ট্রাম্প: হোয়াইট হাউস

শিক্ষা বিভাগ বন্ধে নির্বাহী আদেশে সই করবেন ট্রাম্প: হোয়াইট হাউস


প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ৩:৩৬:৩০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বহু প্রতীক্ষিত নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা রয়েছে। এ আদেশে বন্ধ করা হবে মার্কিন শিক্ষা বিভাগ। রয়টার্সের হাতে আসা হোয়াইট হাউসের একটি সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

আদেশটি স্বাক্ষরিত হওয়ার আগেই ডেমোক্র্যাটিক স্টেট অ্যাটর্নি জেনারেলদের একটি দল এর বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ এনেছে। তারা গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের পরিকল্পিত অর্ধেক কর্মী ছাঁটাই বন্ধ করতে এবং শিক্ষা বিভাগ ভাঙা ঠেকাতে আদালতে মামলা দায়ের করে।

নাগরিক অধিকার সংগঠন এনএএসিপি প্রত্যাশিত আদেশটিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে।

সংগঠনটির প্রেসিডেন্ট ডেরিক জনসন এক বিবৃতিতে বলেন, “এটি লক্ষাধিক আমেরিকান শিশুর জন্য একটি অন্ধকার দিন। কারণ তাদের অনেকে মানসম্পন্ন শিক্ষার জন্য ফেডারেল তহবিলের ওপর নির্ভরশীল। এর মধ্যে দরিদ্র ও গ্রামীণ সম্প্রদায়ের অভিভাবকরাও রয়েছেন, যাদের অনেকে ট্রাম্পকে ভোট দিয়েছেন।”

ট্রাম্প ও তার বিলিয়নিয়ার উপদেষ্টা ইলন মাস্ক কংগ্রেসের অনুমোদন ছাড়াই মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-এর মতো সরকারি কর্মসূচি ও সংস্থা বন্ধের চেষ্টা করেছেন। তবে শিক্ষা বিভাগ বাতিলের পদক্ষেপ হবে মন্ত্রিপরিষদ-স্তরের কোনো সংস্থা বন্ধে ট্রাম্পের প্রথম উদ্যোগ।

ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো এজেন্সি বন্ধ করতে পারবেন না। ট্রাম্পের রিপাবলিকান দলের সিনেটে ৫৩-৪৭ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও, বড় আইন, যেমন একটি মন্ত্রিপরিষদ-স্তরের এজেন্সি বাতিলের জন্য ৬০ ভোটের প্রয়োজন হবে এবং এর ফলে আরও সাতজন ডেমোক্র্যাটের সমর্থন প্রয়োজন ট্রাম্পের।

সিনেট ডেমোক্র্যাটরা শিক্ষা বিভাগ বাতিল করার ব্যাপারে কোনো সমর্থন জানায়নি।

ডেমোক্র্যাটিক সিনেটর প্যাটি মারে এক বিবৃতিতে বলেছেন, “ট্রাম্প এবং মাস্ক একটি ধ্বংসাত্মক বল নিয়ে শিক্ষা বিভাগে আক্রমণ করছেন এবং এর অর্ধেক কর্মীকে বরখাস্ত করছেন। তিনি এসময় ট্রাম্প ও মাস্কের ‘স্ল্যাশ অ্যান্ড বার্ন ক্যাম্পেইন’-এর বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ নির্দেশ অনুসারে, আমেরিকানরা নির্ভর করে এমন পরিষেবা, প্রোগ্রাম এবং সুবিধাগুলির কার্যকর এবং নিরবচ্ছিন্ন বিতরণ নিশ্চিত করার জন্য শিক্ষা অধিদপ্তর বন্ধ করার এবং রাজ্যগুলোতে শিক্ষা কর্তৃপক্ষ ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমোহনকে।

হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বলা হয়েছে, শিক্ষা বিভাগের অবশিষ্ট তহবিল প্রাপ্ত কোনো প্রোগ্রাম কোনো ধরনের ডিইআই বা লৈঙ্গিক আদর্শকে এগিয়ে নিতে কাজ করবে না।

ট্রাম্প বারবার শিক্ষা বিভাগের বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এটিকে ‘একটি বড় ভুল কাজ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি রাষ্ট্রপতি হিসাবে তার প্রথম মেয়াদে এটি বন্ধ করার প্রস্তাব করেছিলেন, তবে কংগ্রেস তা কার্যকর করেনি।

গত মাসে ট্রাম্প বলেছিলেন যে তিনি বিভাগটি অবিলম্বে বন্ধ করতে চান। তবে তিনি স্বীকার করেন, তাকে কংগ্রেস এবং শিক্ষক ইউনিয়নগুলোর সমর্থন অর্জন করতে হবে।

হোয়াইট হাউসের সারসংক্ষেপে বলা হয়েছে, শিক্ষার উপর ফেডারেল সরকারের নিয়ন্ত্রণ ছাত্র, অভিভাবক এবং শিক্ষকদের ব্যর্থ করেছে।

জানা গেছে, এ বিভাগটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তিন ট্রিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে। অথচ শিক্ষার্থীর কোনো উন্নতি হয়নি।

বিভাগ প্রতিষ্ঠার আগে, শিক্ষা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য, শিক্ষা ও কল্যাণ বিভাগের অংশ, যা ১৯৫৩ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পরিচালিত হয়েছিল।

ম্যাকমোহন মঙ্গলবার সিরিয়াসএক্সএম-এর ‘দ্য ডেভিড ওয়েব শো’-তে বলেন, প্রশাসনের লক্ষ্য ছিল উদ্ভাবনকে উৎসাহিত করা এবং রাজ্য স্তরে শিক্ষার সর্বোত্তম অনুশীলনগুলোকে উৎসাহিত করা।

তিনি বলেন, “শিক্ষা অধিদপ্তর কাউকে শিক্ষিত করে না। এটি শিক্ষক নিয়োগ করে না। এটি পাঠ্যক্রম তৈরি করে না। এটি স্কুল বোর্ড বা সুপারিনটেনডেন্টদের নিয়োগ দেয় না।”

ডিপার্টমেন্টের পক্ষে বক্তব্য রাখা ব্যক্তিরা বলছেন যে পাবলিক শিক্ষার মান উন্নত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রিপাবলিকানরা লাভের উদ্দেশ্যে শিক্ষাকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করছেন। এতে কে-১২ স্কুল এবং কলেজ ছাত্রদের জন্য টিউশনের কয়েক বিলিয়ন ডলারের সহায়তা ব্যাহত হতে পারে।

 

আন্তর্জাতিক এর আরও খবর
ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ৬৬

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ৬৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৭, আরও হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৭, আরও হতাহতের শঙ্কা

মামদানির ভাষণ শেষ হতেই বেজে উঠল ‘ধুম মাচালে’

মামদানির ভাষণ শেষ হতেই বেজে উঠল ‘ধুম মাচালে’

সর্বশেষ সংবাদ
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
ক্ষমা চাইলেন নেতানিয়াহু
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ
রণবীর বেছে নিলেন দীপিকাকে
রণবীর বেছে নিলেন দীপিকাকে
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
সিলেটে পুলিশ হেফাজতে রায়হান হত্যা মামলার রায় ৭ জানুয়ারি
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারীর নাম প্রকাশ
পৃথক হলো বিচার বিভাগ
পৃথক হলো বিচার বিভাগ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top