logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. নরসিংদীতে বিএনপির দুগ্রুপে ফের ধাওয়া পালটা ধাওয়া, ককটেল

নরসিংদীতে বিএনপির দুগ্রুপে ফের ধাওয়া পালটা ধাওয়া, ককটেল

প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:১০:০০

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পাচঁদোনায় আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ, সিএনজি স্ট্যান্ড ও কল-কারখানার ঝুট ব্যবসা দখল নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ফের ধাওয়া পালটা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ফুটপাতের বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। ফলে ঢাকা সিলেট মহাসড়কে কিছুক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার দুপুরে পাঁচদোনা মোড়ে এসব ঘটনা ঘটে।

এর আগে, মঙ্গলবার রাতে একই কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে একজন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছে।

নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের বিএনপি সহ-সভাপতি লাল মিয়া এবং স্থানীয় বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

মঙ্গলবার রাতের ঘটনায় গুলিবিদ্ধ রনি পাঁচদোনা এলাকার শাহীন মিয়ার ছেলে।

অন্য আহতরা হলেন- একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে ও পাঁচদোনা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আলম মিয়া এবং মিজান মিয়ার ছেলে শুভ।

জানা গেছে, মঙ্গলবার রাতে লাল মিয়া মেম্বারের প্রবাসী ছেলেকে মারধর করে মোসাদ্দেক সমর্থকরা। এ খবর ছড়িয়ে পড়লে লাল মিয়া সমর্থকরা মোসাদ্দেক সমর্থকদের ধাওয়া দেয়। ওই সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়।

পরে লাল মিয়া সমর্থকরা বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ প্রদর্শনসহ টায়ারে আগুন দিয়ে অবরোধ করে।

এরই জেরে বুধবার দুপুরে মোসাদ্দেক হোসেন ও তার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। খবর পেয়ে লাল মিয়া মেম্বারের সমর্থকরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়।

এ বিষয়ে কথা বলতে লাল মিয়া ও মোসাদ্দেক হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়েও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম জানান, বিএনপির দুই গ্রুপের আধিপত্য কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতির পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
<span style='color:#ff0000;font-size:16px;'>সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা</span> <br> ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top