logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. আদালত চত্বরে সাবেক কাউন্সিলর লায়েককে মারধর

আদালত চত্বরে সাবেক কাউন্সিলর লায়েককে মারধর

প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৪, ৮:০৪:৫৪

সিলেটে আদালত চত্বরে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েককে কিলঘুষি ও লাথি মেরেছে কিছু লোক।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সিলেট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামনে এমন ঘটনা ঘটে। এসময় লায়েককে তাকে দালাল ও দখলবাজ আখ্যা দিয়ে গালাগালও করেন কয়েকজন।

আগেরদিন (শনিবার) ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া সিসিকের অপসারিত কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা লায়েককে রোববার দুপুরে আদালতে হাজির করা হয়। দুপুরে সিলেট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তবে আবেদনের শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।

কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) মো. ইবায়দুল্লাহ বলেন, ১৩ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েককে আদালতে তোলা হয় রোববার। এসব মামলার পাঁচটির তদন্ত কর্মকর্তা আমি। লায়েকের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে, সেটি তদন্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। লায়েককে গ্রেপ্তারের পর পর তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

তিনি বলেন, তাকে আদালতে তোলার জন্য নিয়ে এলে তিনি জনরোষে পড়েন। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় বিক্ষুব্ধরা তাকে পেছন থেকে অতর্কিতভাবে হেনস্তা করেন।

শনিবার রাজধানী থেকে লায়েককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সড়ক পথে সিলেটে আনা হয়। দীর্ঘ যাত্রায় অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা সাতটার দিকে তাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করানোর পর কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়।

কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েকের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। সবগুলো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।

গত ৫ আগস্ট পট পরিবর্তন ও আওয়ামী লীগ সরকার পতনের পর সিসিকের আওয়ামীপন্থী কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। লায়েকও একই পথ ধরেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

ওসি মো. জিয়াউল হক বলেন- আবুল কালাম আজাদ লায়েকের বিরুদ্ধে আদালত ও থানায় ১৩টি মামলা রয়েছে। এগুলো ৫ আগস্টের আগে আন্দোলন চলাকালীন নাশকতা, হত্যাচেষ্টা ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলা। এসবের মধ্যে বন্দরবাজার এলাকার একটি ঘটনায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। তবে আজ (রবিবার) শুনানি হয়নি, পরবর্তীতে হবে।

সিসিকের ৩ নং ওয়ার্ডের সাবেক এই কাউন্সিলর টানা দুইবার নির্বাচিত হয়েছেন। তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিলেন। প্রথমবার নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সময় খবরের শিরোনামে ছিলেন তিনি। সরকারি চাল সরিয়ে ফেলা, ভাতার জন্য চাঁদা দাবি করা ও নিজের কার্যালয়ে হামলার নাটক সাজানোসহ নানা অভিযোগে বিতর্কিত ছিলেন আবুল কালাম আজাদ লায়েক।

সিলেট এর আরও খবর
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top