logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা

অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা

প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৪, ৭:৫৩:০৭

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডার তালিকায় তৃতীয়স্থানে উঠেছেন বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বোলারদের তালিকায় দীর্ঘ সাড়ে ছয় বছর পর শীর্ষে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।

ছেলেদের ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংস ১৩ রানে আউট হন মিরাজ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ¦লে উঠেন তিনি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৭ রানে আউট হন মিরাজ। সপ্তম উইকেটে অভিষিক্ত জাকের আলির সাথে ১৩৮ রানের জুটি গড়েছিলেন তিনি। এতে ইনিংস ব্যবধানে হারের লজ্জা থেকে রক্ষা পায় বাংলাদেশ। তারপরও ৭ উইকেটে ম্যাচ হেরে যায় টাইগাররা।

এছাড়া ঐ টেস্টে বল হাতে ৭৬ রানে ২ উইকেট নিয়েছিলেন মিরাজ। অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ২৯৪ রেটিং নিয়ে তৃতীয়স্থানে উঠেছেন তিনি। শীর্ষ দু’টিস্থানে আছেন যথাক্রমে- ভারতের রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন । জাদেজার ৪৩৪ ও অশ্বিনের আছে ৩১৫ রেটিং।

ব্যাটিংয়েও উন্নতি হয়েছে মিরাজের। ৯ ধাপ এগিয়ে ৬৩তম স্থানে উঠেছেন তিনি। তবে বোলিং তালিকায় দুই ধাপ পিছিয়ে ২১তমস্থানে নেমে গেছেন মিরাজ।

মিরাজের মত ৯ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়ের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৩০ ও ৪০ রান করেছিলেন জয়। বর্তমানে ৭৫ নম্বরে আছেন জয়।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সবার ওপরে ২৬তমস্থানে আছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে ২৬ রানে ৩ এবং ৪৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন রাবাদা। এই পারফরমেন্সের সুবাদে র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ৮৬০ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন রাবাদা। সর্বশেষ ২০১৮ সালের জানুয়ারিতে নিউল্যান্ডসে ভারতের বিপক্ষে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মত টেস্ট র‌্যাংকিয়ের শীর্ষে উঠেছিলেন রাবাদা। এরপর এক বছর শীর্ষস্থান ধরে রাখেন তিনি।

শীর্ষে উঠার ফেরার পথে ভারতের অশি^ন, জসপ্রিত বুমরাহ ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডকে পেছনে ফেলেন রাবাদা।

বোলারদের তালিকায় বাংলাদেশের পক্ষে সবার ওপরে আছেন স্পিনার তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। সেই সুবাদে ৩ ধাপ এগিয়ে ১৮তমস্থানে জায়গা করে নিয়েছেন তাইজুল।

রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৯ উইকেট নেন পাকিস্তানের স্পিনার নোমান আলি। ৮ ধাপ এগিয়ে নবমস্থানে উঠেছেন তিনি। প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন নোমান।

এছাড়া ভারতের বিপক্ষে পুনে টেস্টে ১৩ উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার। ৩০ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠেছেন তিনি। ২০১৭ সালে ক্যারিয়ার সেরা ৩৯তমস্থানে উঠেছিলেন স্যান্টনার।

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top