logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ‘আত্মবিশ্বাসী’ রিপাবলিকানদের বিপরীতে ‘আতঙ্কিত’ ডেমোক্র্যাটরা

‘আত্মবিশ্বাসী’ রিপাবলিকানদের বিপরীতে ‘আতঙ্কিত’ ডেমোক্র্যাটরা

প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৪, ১১:১৫:০৭

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দশদিন বাকি রয়েছে। হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প দু’জনেই সমানে সমান লড়াই করছেন। জনমত জরিপে দুই প্রার্থীর মধ্যে এখনো হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

তবে কোনো কারণ ছাড়াই ডেমোক্র্যাটদের মধ্যে একধরনের হতাশা এবং রিপাবলিকানদের মধ্যে আত্মবিশ্বাসের সৃষ্টি হয়েছে। যদিও জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে, হোয়াইট হাউসে প্রবেশে উভয় প্রার্থীরই প্রায় সমান সম্ভাবনা রয়েছে।

গত ১০ দিনের জরিপ ট্র্যাকিং গড় বিশ্লেষণ করে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, এক সপ্তাহ আগে ডেমোক্র্যাট প্রার্থী ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে ছিলেন। তবে সাতটি দুদোল্যমান রাজ্যের জরিপ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে। এর ফলে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোট কে পাবেন সে সম্পর্কে খুব স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।

জরিপের গড় অনুযায়ী, কমলা হ্যারিস মিশিগানে এক পয়েন্ট এবং পেনসিলভেনিয়া, জর্জিয়া, উইসকনসিন ও নেভাদায় ১ শতাংশেরও কম ব্যবধানে এগিয়ে আছেন। অপরদিকে নর্থ ক্যারোলাইনায় দুই পয়েন্টে এবং অ্যারিজোনায় এক পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প।

এই পরিসংখ্যান হ্যারিসের জন্য কোনো বিপর্যয় নয় এবং ট্রাম্পের জন্য বিজয়ের নিশ্চয়তা দিচ্ছে না। এ জরিপ ৫ নভেম্বরের ফলাফলের সঙ্গে মিল থাকলে কমলা হ্যারিস ইলেকটোরাল কলেজে সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন। কিন্তু দুই শিবিরের ভিন্ন ভিন্ন আবহ থেকে আপনি কখনোই তা জানতে পারবেন না।

বিগত কয়েকদিন ধরে ট্রাম্প ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের প্রতিনিধিত্ব করছে বলে আতঙ্ক ছড়াচ্ছেন হ্যারিস ও তার ডেমোক্র্যাটিক সমর্থকরা। শুক্রবার অ্যাক্সিওসে মাইক অ্যালেন এবং জিম ভ্যান্ডেহেই লিখেছেন, ‘কয়েকজন শীর্ষ ডেমোক্র্যাট আমাদের ব্যক্তিগতভাবে বলেছেন— তারা মনে করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস হেরে যাবেন। যদিও জরিপগুলোর ফলাফল ১১ দিন পর উল্টে যেতে পারে।’ ডেমোক্র্যাটরা ইতিমধ্যেই আঙুল তুলতে শুরু করেছেন হ্যারিসের পরাজয়ের জন্য কে বেশি দায়ী।

এদিকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অশুভ বাগাড়ম্বরে প্রচারণা শিবিরকে অনেকটা ‘আত্মবিশ্বাসী’ বলে মনে হচ্ছে। প্রচারণায় ট্রাম্প তার বিরোধীদের কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন।

তবে পরস্পরবিরোধী মনোভাব সমর্থনযোগ্য নয় বলে মনে করছেন জরিপকারীদের একাংশ। যদিও নতুন জরিপে দেখা গেছে, ট্রাম্প হ্যারিসের আগের লিডের ব্যবধান কমিয়ে এনেছেন। এমনকি কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছেন।

হ্যারিসের প্রায় ৫২ শতাংশ ভোটার বলেছেন, ট্রাম্প জিতলে তারা ক্ষুব্ধ হবেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থীর সমর্থকদের মাত্র ৪২ শতাংশ বলেছেন, তারা হ্যারিসের জয়ের বিষয়ে একই অনুভব করবেন।

সিএনএন এর পোলিং বিশেষজ্ঞ হ্যারি এনটেন বলেন, ‘আমার ধারণা ডেমোক্র্যাটরা মনে করে— এই নির্বাচনে আরও অনেক কিছু রয়েছে এবং সে কারণেই তারা আতঙ্কিত হচ্ছে।

সাতটি সুইং স্টেটের সাড়ে চার হাজারেরও বেশি ভোটারের ওপর পরিচালিত মর্নিং কনসাল্ট পরিচালিত এক জরিপে এই সিদ্ধান্তকে সমর্থন করার প্রবণতা দেখা যায়। জরিপে দেখা গেছে, দোদুল্যমান রাজ্যের ভোটারদের ৪৯ শতাংশ রিপাবলিকান মনোনীত প্রার্থীকে ‘বিপজ্জনক’ বলে মনে করে। ৭৮ বছর বয়সী ট্রাম্পকে অর্ধেকের বেশি ভোটার ‘‘খুব বেশি বয়স্ক’ হিসেবে মূল্যায়ন করেছেন, যেখানে হ্যারিসের ক্ষেত্রে একই কথা বলেছেন মাত্র ৫ শতাংশ।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top