logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ঘূর্ণিঝড় দানার ছোবলে তছনছ উড়িষ্যার উপকূল, লন্ডভন্ড ধামরা

ঘূর্ণিঝড় দানার ছোবলে তছনছ উড়িষ্যার উপকূল, লন্ডভন্ড ধামরা

প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৪, ৮:৫১:১১

বৃহস্পতিবার মধ্য রাতেই ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলবর্তী স্থল ভাগে আঘাত হানে ঘূর্ণিঝড় দানা। উড়িষ্যা উপকূলে ধামরা এবং ভিতরকনিকা এলাকায় আছড়ে পড়ে অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়। দানার প্রভাবে কার্যত তোলপাড় হয়ে গিয়েছে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা। প্রায় ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার কারণে ভেঙে পড়েছে একাধিক গাছ।

তবে শুক্রবার (২৫ অক্টোবর) পর্যন্ত ঝড়, বৃষ্টি চলার কারণে আর কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিতভাবে জানা যায়নি।

দানার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে দুই মেদিনীপুর জেলা এবং সেখানকার উপকূলীয় এলাকাকে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১১টার পর দানার আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়। তখন উড়িশ্যার ভিতরকণিকা থেকে ধামরার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করছিল ঘূর্ণিঝড়ের সামনের অংশ। তখন ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। আর সর্বোচ্চ গতি ১২০ কিলোমিটার। শুক্রবার সকাল পর্যন্ত এই ল্যান্ডফল প্রক্রিয়া চলে। যা সম্পূর্ণ হতে তিন থেকে চার ঘণ্টা লাগবে।

ঝড়ের দাপটে উড়িশ্যার ভদ্রক জেলার বিস্তীর্ণ গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি। সকাল থেকেই ভয়াবহ ছবি ওড়িশার উপকূলবর্তী এলাকায়। ভদ্রকের বাসুদেবপুরে ব্যাপক তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় দানা। রাত ৩টা থেকেই ঘুম উড়েছে স্থানীয়দের। দমকা হাওয়ার দাপটে উপড়ে গিয়েছে প্রচুর গাছ ও বিদ্যুতের খুঁটি। গাছ পড়ে অবরুদ্ধ হয়ে গিয়েছে রাস্তা। একই অবস্থা ধামরা, চাঁদমালিসহ বিস্তীর্ণ এলাকার। ঘূর্ণিঝড়ে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে ধামরা বন্দর এলাকা। গাছ ভাঙার পাশাপাশি ঝড়ে উড়ে গিয়েছে টিনের চাল।

ভদ্রকে দানার দমকা হাওয়ার দাপটে খড়কুটোর মতো উড়ে গিয়েছে গ্য়াস স্টেশনের মেশিন। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাইক, টিনের ছাউনি। হেলে গিয়েছে বিদ্যুতের খুঁটি। ঘূর্ণিঝড়ের ভয়াবহ ছবি ভদ্রকজুড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই ভদ্রক, ধামরার পাশাপাশি ক্ষতির সম্মুখীন উড়িশ্যার কেন্দ্রাপাড়াও। সেখানেও উপড়ে গিয়েছে প্রচুর গাছ। তবে রাস্তা থেকে গাছ সরানোর কাজও শুরু করেছে প্রশাসন। গ্যাস কাটার দিয়ে গাছ কেটে ক্রেন দিয়ে চলছে গাছ সরানোর কাজ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উড়িশ্যার মেরিন স্যাংচুয়ারি ভিতরকণিকা। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ভিতরকণিকা নেচার ক্যাম্প। সামুদ্রিক এই স্যাংচুয়ারিতে রয়েছে বিভিন্ন প্রজাতির জীবজন্তু। রয়েছে নানা প্রজাতির কচ্ছপ ও প্রচুর পরিযায়ী পাখিও। বিশ্বের দ্বিতীয় আমাজন রূপে অভিহিত করা হয় ভিতরকণিকাকে। সেখানেই তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় দানা। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রশাসনের। জীবজন্তুদের প্রাণহানির আশঙ্কা নিয়েও।

ধামরার বিস্তীর্ণ এলাকায় ঢুকেছে নোনা পানি। ৫০ মিটার পর্যন্ত পানিস্তর বেড়েছে বলে সূত্রের খবর।

আবহাওয়া দফতর জানায়, স্থলভাহে অনেকটাই শক্তিক্ষয় করেছে ঘূর্ণিঝড় দানা। তবে নতুন করে আর শক্তি সঞ্চয়ের সম্ভাবনা নেই। এদিকে দানার ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হতেই পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। সবচেয়ে বেশি ঝড়বৃষ্টি চলছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top