logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. প্রবাসীরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: ড. মোমেন

প্রবাসীরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: ড. মোমেন

প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৪, ৭:৩৮:৫৩

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউ.কে’র উদ্যোগে ও বাগিরঘাট যুব সংঘের সহযোগিতায় শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর হিলভিউ কনভেনশন হলে অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা দেশ ও সমাজের উন্নয়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন। আমি প্রত্যেক প্রবাসীদের সম্মান ও শ্রদ্ধা জানাই। আশা করি অতীতের ন্যায় তারা ভবিষ্যতেও দেশের কল্যাণে কাজ করে যাবেন। যে সকল প্রবাসীরা এই উদ্যোগ গ্রহণ করেছেন তারা জাতীয় বীর। তাদের এ মহতি উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে এই আশাবাদ ব্যক্ত করি।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি মুহিব উদ্দিন।

তিনি বলেন, আমরা প্রবাসীরা প্রবাসে থাকলেও দেশের প্রতি আমাদের হৃদয়ের টান সব সময় থাকে। দেশের উন্নয়নের জন্য প্রবাসীরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট ইউকে প্রতি বছর সিলেট বিভাগের অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের সহায়তা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ বছর সিলেট বিভাগের ৪৪টি স্কুলের ২ হাজার ছাত্র-ছাত্রীদের সহায়তা করা হচ্ছে। শুধু দেশেই নয় সিলেট বিভাগের যেসব ছাত্র-ছাত্রী ব্রিটেনে উচ্চ শিক্ষার্থে অবস্থান করেন, তাদেরকেও এই ট্রাস্ট সহায়তা করে থাকে। আগামীতে সিলেট বিভাগের আরো বেশি স্কুলের ছাত্র-ছাত্রীদের সহায়তা করার আন্তরিক ইচ্ছা রয়েছে। সিলেটে অটিজম শিশুদের নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে।  তাই সকলকে এ ব্যাপারে সহযোগিতার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমিও একজন প্রবাসী। প্রবাসীরা কিভাবে তাদের দেশ মাটির কথা চিন্তা করে সেটা আমি অনুধাবন করি। প্রবাসীদের এই প্রয়াস সিলেটের অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত শিক্ষা জীবন গঠনে সহায়ক হবে।

ট্রাস্টের সেক্রেটারী জামাল উদ্দিন ও ইসি মেম্বার মইনুদ্দিন আনসারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের এডভাইজার সৈয়দ আবুল বাসার মাসুম, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রাস্টি মামুনুর রশিদ, অলিউর রহমান মলাই, সিলেট শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক মইনুল হোসেন, সিলেট জেলা স্কাউটের সম্পাদক মো. হিফজুর রহমান খাঁনসহ বাগিরঘাট যুব সংঘের কর্মকর্তাবৃন্দ। এ সময় সিলেট বিভাগের অনুদানপ্রাপ্ত স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top