logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. আরিফের কাছ থেকে দায়িত্ব নিলেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

আরিফের কাছ থেকে দায়িত্ব নিলেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০২৩, ১১:২৫:১৪

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরভবনে মেয়রের কার্যালয়ে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।

এসময় বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং আধ্যাত্মিক এই নগরীর উন্নয়নে সবসময় তার সহয়োগীতার হাত প্রসারিত রাখার ঘোষণা দেন।

আনোয়ারুজ্জামান চৌধুরীও তাকে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে তার অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় ক্ষেত্রে পরামর্শ ও সহযোগীতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিদায়ী ও নবনির্বাচিত মেয়রবৃন্দের স্ত্রী-সন্তানরাসহ সিলেট সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এরআগে দায়িত্ব গ্রহণের প্রাক্কালে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

দুপুর সোয়া ২টার দিকে তিনি দলীয় নেতৃবৃন্দকে নিয়ে হযরত শাহজালালের (র.) মাজারে পৌঁছান।

এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তিসহ নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ।

সিসিক’র নবনির্বাচিত পরিষদের কাউন্সিলররাও মাজার জিয়ারত করেন। পরে তারা বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসময় আনোয়ারুজ্জামান চৌধুরী গণমাধ্যমের সাথে আলাপকালে আবারও সিলেটবাসীর দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

তিনি সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার ভালোবাসায় আমি ধন্য। সিলেটবাসী আমাকে তাদের মেয়র হিসাবে নির্বাচিত করে নগরভবনে পাঠিয়েছেন। আজ আমি দায়িত্ব গ্রহণ করবো। মেয়র হিসাবে আমার যাত্রা শুরুর প্রাক্কালে আবারও সবার দোয়া ও ভালোবাসা চাই।

তিনি বলেন, সিলেটকে একটি বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তোলা আমার নির্বাচনী প্রতিশ্রুতি। আমি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমার সর্বশক্তি নিয়ে কাজ করবো। একাজে অতীতের মতো ভবিষ্যতেও আমি নগরবাসীর ভালোবাসা ও সহযোগীতা চাই। এই সহযোগীতা থেকে আমি বঞ্চিত হবোনা- এ আমার দৃঢ় বিশ্বাস।

সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় ২১ জুন। এতে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তবে এ নির্বাচনে দলীয় নির্দেশনা মেনে প্রার্থী হননি বর্তমান মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

৩ জুলাই মেয়র হিসেবে শপথ নেন আনোয়ারুজ্জামান চৌধুরী। শপথের গ্রহণের প্রায় চার মাস পর মেয়রের দায়িত্ব গহণ করলেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

সংসদের বাজেট অধিবেশন শুরু

সংসদের বাজেট অধিবেশন শুরু

চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা

চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা

সর্বশেষ সংবাদ
রামিসা ধর্ষণ-হত‍্যার রায় দ্রুত কার্যকরের দাবীতে লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সমাবেশ
রামিসা ধর্ষণ-হত‍্যার রায় দ্রুত কার্যকরের দাবীতে লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সমাবেশ
জেনেভায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫ দেশের মন্ত্রী ও ডেলিগেট সম্মেলন অনুষ্ঠিত
জেনেভায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৫ দেশের মন্ত্রী ও ডেলিগেট সম্মেলন অনুষ্ঠিত
রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ
রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ, সম্মত রুশ কর্তৃপক্ষ
প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে টাউন সাব-পোস্ট অফিস কার্যক্রম পুনরায় শুরু
প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে টাউন সাব-পোস্ট অফিস কার্যক্রম পুনরায় শুরু
শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী
শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী
তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত
তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে যা লিখেছিলেন দীপ্তি চৌধুরী
ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে যা লিখেছিলেন দীপ্তি চৌধুরী
‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল
‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল
১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী
কৃষি খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে কাজ করছে সরকার: হবিগঞ্জের ডিসি
কৃষি খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে কাজ করছে সরকার: হবিগঞ্জের ডিসি
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
সিলেটে ফ্ল্যাটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ, পাশে ছিল চিরকুট
সিলেটে ফ্ল্যাটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ, পাশে ছিল চিরকুট
স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেফতার ২
স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেফতার ২
ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top