logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার সেই ব্রিটিশ নাগরিকের জামিন

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার সেই ব্রিটিশ নাগরিকের জামিন


প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৩, ৮:১৫:৪৬

মোহাম্মদ ইলিয়াস মুকিত

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় কারাগারে যাওয়া ব্রিটিশ নাগরিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৬ নভেম্বর) দুপুরে তৃতীয়বার আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দীন জামিন মঞ্জুর করেন। মামলার আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ ওই নাগরিক লন্ডনের ডিউজবার্গ শহরের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস মুকিত (৪২)। তিনি জন্মসূত্রে ব্রিটেনের নাগরিক। তার বাবা বাংলাদেশের কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার মনোহরপুর এলাকার বাসিন্দা মো. আব্দুল মুকিত।

জানা গেছে, গত ২৯ অক্টোবর বিএনপি, জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা হরতালের দিন কুমিল্লার চকবাজারে বিএনপি নেতাদের মিছিলে ধাওয়া দেয় পুলিশ। সে সময় সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ারশেল ছোড়ে। কয়েকজন নেতাকর্মীকে তখন গ্রেফতার করা হয়। কয়েকজন আহত হন। অপরদিকে, ইটপাটকেল ছুড়লে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ ঘটনায় মামলায় বিএনপি নেতাদের সঙ্গে ওই ব্রিটিশ নাগরিকের নামও যুক্ত করা হয়। তখন তিনি বাসায় অবস্থান করছিলেন বলে দাবি পরিবারের।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার সর্বশেষ নামীয় আসামি মোহাম্মদ ইলিয়াস মুকিত। ওই মামলার বাদী কুমিল্লার কোতয়ালি মডেল থানার এসআই জীবন কৃষ্ণ মজুমদার। মামলার নথিতে সই করেন কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রকিবুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ।

আইনজীবী মোহাম্মদ আনোয়ার হোসেন  বলেন, ‘এর আগে আমরা দুইবার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করলে তা না মনজুর করেন আদালত। আজ স্থায়ীভাবেই জামিন দিয়েছেন।’

এর আগে, মোহাম্মদ ইলিয়াস মুকিতের খালাতো ভাই ও বোনের স্বামী আবদুল গফফার রুবায়েদ বলেন, ‘তিনি জন্মসূত্রে ব্রিটেনের নাগরিক। করোনার আগে তিনি বাংলাদেশে আসেন। তিনি বাংলাদেশে এসে বিয়ে করেন এবং বউকে নিয়ে যাওয়ার জন্য কাগজপত্র তৈরি করছিলেন। তাই তার দেরি হচ্ছিল। ২০২৭ সাল পর্যন্ত তার ভিসার মেয়াদ আছে। কিছুদিন পরই চলে যাওয়ার কথা বউ নিয়ে। তিনি বাংলা কথাও ঠিকমতো বলতে পারেন না। বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তার কোনও ধারণা নেই। যেদিন এ ঘটনা, সেদিন তিনি বাসায় ছিলেন। নিজের চুল কাটার জন্য কারিগরও বাসায় নিয়ে আসেন। কোনোদিন শপিং করতেও যান না। তিনি বাইরে গেলে আরেকজন সঙ্গে যাওয়া লাগে। অথচ তাকে মামলার আসামি করা হয়েছে। এ বিষয়ে পরিবার থানায় যোগাযোগ করেছে। পুলিশের অফিসার নাকি দুঃখপ্রকাশ করেছেন।’

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top