logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. মসজিদ ভাঙার প্রতিবাদে চীনে পুলিশের সঙ্গে মুসলিমদের সংঘর্ষ

মসজিদ ভাঙার প্রতিবাদে চীনে পুলিশের সঙ্গে মুসলিমদের সংঘর্ষ

প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৩, ৯:৫৯:২১

আর্ন্তজাতিক ডেস্ক : সরকারি সিদ্ধান্তে চীনের ইউনান প্রদেশের নাজিয়াইং গ্রামে একটি মসজিদের গম্বুজ ও মিনার ভাঙতে গিয়েছিল কর্তৃপক্ষ। পরে ওই মসজিদ ঘিরে এর প্রতিবাদ জানাতে শুরু করেন স্থানীয় মুসলিমরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁরা সংঘর্ষেও জড়িয়ে পড়েন।
খবরে বলা হয়, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি চাইছে, সাধারণ মানুষ চীনের প্রচলিত ধর্মবিশ্বাসেই আস্থা রাখবে। ধর্ম নিয়ে শি জিনপিং-এর নীতির আওতায় দেশজুড়ে বিদেশি ধর্মকে মুছে দেওয়ার প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় নাজিয়াইং গ্রামের মসজিদটি ভাঙার সিদ্ধান্ত হয়।

এ অবস্থায় ফাঁস হওয়া একটি ভিডিওতে নিজেদের মসজিদ রক্ষায় পুলিশের সঙ্গে স্থানীয় মুসলিমদের সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা গেছে।

জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে মুসলিম স্থাপত্যরীতিতে তৈরি সহস্রাধিক উইঘুর মসজিদ গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ আছে চীনা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এক উইঘুর অধিকারকর্মী জানান, বর্তমানে চীনে যে কয়েকটি মসজিদ অবশিষ্ট আছে তার মধ্যে নাজিয়াইংয়ের মসজিদটি অন্যতম।

সীমান্তবর্তী ইউনান প্রদেশে টিকে থাকা নাজিয়াইং মসজিদটি ওই প্রদেশের মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আবেগময় একটি স্থান। তাই মসজিদটি ভাঙতে গেলে তা স্থানীয়দের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। তাঁরা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করে মসজিদটি রক্ষা করার জন্য এর চারপাশে অবস্থান নেন। পরে মসজিদের প্রবেশপথ থেকে মুসলিমদের সরিয়ে দিতে তাঁদের ওপর লাঠিপেটা করে পুলিশ।

ভিডিওতে দেখা গেছে, লাঠিচার্জের শিকার হলে মুসলিমরাও পুলিশকে লক্ষ্য করে বোতল এবং ইটের টুকরা দিয়ে ঢিল ছুড়তে শুরু করেন।

ঘটনাস্থলে থাকা এক মুসলিম সিএনএনকে বলেন, ‘ওই মসজিদটি আমাদের মর্যাদার শেষ চিহ্ন। মনে হচ্ছে যেন, তারা বাড়িতে এসে আমাদের ঘরদোর ভেঙে দিচ্ছে। আমরা এমনটি হতে দিতে পারি না।’

ঘটনাস্থলে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জানান, গত শনিবার ওই ঘটনাটি যখন ঘটে, তখন ১ হাজারের বেশি নারী-পুরুষ, শিশু এমনকি বয়স্করাও মসজিদটি রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলে। পরে তাদের মধ্য থেকে অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার বেলা ১টার দিকে ঘটনার সূত্রপাত হয়। সে সময় স্থানীয় মুসলিমরা নামাজের জন্য মসজিদটিতে গেলে প্রথমে তাঁদের বাধা দেওয়া হয়। কর্তৃপক্ষ সেখানে ক্রেন নিয়ে হাজির হয়েছিল।

আন্তর্জাতিক এর আরও খবর
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top