logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড সাড়ে ৫ কোটি টাকা

পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড সাড়ে ৫ কোটি টাকা


প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২৩, ৯:৪৬:৪৪

কিশোরগঞ্জ প্রতিনিধি : ১১৮ দিন পর আবারও খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুক। এবার মসজিদের ৮টি দানবাক্স খুলে পাওয়া যায় ১৯ বস্তা টাকা। সারাদিন গণনা শেষে যার অঙ্ক দাঁড়ায় ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা। যা এ যাবৎ কালের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

সিন্দুক খোলা উপকমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম ফরহাদ চৌধুরী সন্ধ্যার পর এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৭ জানুয়ারি খোলা হয়েছিল মসজিদের সিন্দুক। তখন পাওয়া গিয়েছিল ৪ কোটি ১৮ লাখের বেশি টাকা।

এ বছর টাকা গুনতে দুই শতাধিক লোকের লেগে যায় ১১ ঘণ্টা সময়। জেলা প্রশাসনের এ কর্মকর্তা আরো জানান, কেবল টাকা নয়, উল্লেখযোগ্য পরিমান সোনা-রূপার গহনা, ডলার, পাউন্ড, রিয়ালসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে সিন্দুকে। টাকার অঙ্কে এগুলোর দাম কত, তা পরে নির্ণয় করা হবে।

আজ শনিবার সকাল ৮টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে, বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় খোলা হয় কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুক। টাকাগুলো রাখতে লেগে যায় ১৯টি বস্তা। সাধারণত ৯০ থেকে ৯৫ দিনের মধ্যে ভরে যায় সিন্দুকগুলো। এ কারণে তিন মাস পর পর খোলা হয় এগুলো। তবে রোজার কারণে এবার ১১৮দিন বা চার মাস পর খোলা হয় সিন্দুক। তাই মসজিদের সব রেকর্ড ছাপিয়ে এবার মিলল ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা।

বেলা ১১টার দিকে মসজিদে সরেজমিন গিয়ে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। সবাই মগ্ন টাকা গণনার কাজে। টাকার বস্তা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাছাইয়ের কাজে লেগে যায় সবাই। কেউ হাজার টাকা, কেউবা পাঁচশ টাকা, কেউ আবার ১০০ টাকাসহ বিভিন্ন ধরণের নোটগুলো বাছাইয়ে হাত লাগায়। পরে এগুলো পাঠিয়ে দেওয়া হয় সামনে বসা ব্যাংকের লোকজনের কাছে। সেখান থেকে এগুলো যেতে থাকে যেতে থাকে টাকা গণনার মেশিনে। পরে এগুলো বেঁধে স্তুপাকারে রাখা হয়। এভাবে বস্তার পর বস্তা টাকা গোনার কাজ এগিয়ে চলে। দুপুরের দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ টাকা গণনার কাজ পরিদর্শন করে যান।

জানা গেছে সর্বশেষ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে খেলা হয়েছিল সিন্দুক তখন পাওয়া যায় ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। এর আগে গত বছরের অক্টোবর মাসের ১ তারিখ খোলা হয়েছিল সিন্দুক। সেদিন পাওয়া যায় তিন কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা। ২ জুলাই সিন্দুকে পাওয়া যায় তিন কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ বলেন, দেশ পেরিয়ে দেশের বাইরেও পাগলা মসজিদের সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়েছে। এ কারণে দিন দিন দানের পরিমাণ বেড়েই চলছে। এ মসজিদে মানুষের দানের দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। রীতিমতো লাইন ধরে ধর্ম বর্ণ নির্বিশেষে লোকজন এখানে দান করেন।

পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, দানের টাকাগুলো এখন ব্যাংকে জমানো হচ্ছে। এটা টাকা দিয়ে পাগলা মসজিদ ক্যাম্পাসে একটি আন্তর্জাতিকমানের দৃষ্টিনন্দক ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। মুসল্লিদের জন্য সবধরণের সুযোগ-সুবিধা রাখা হবে। এতে ৬০ হাজার লোক একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। এতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। প্রকল্পের প্রাথমিক কাজকর্ম চলছে। এগুলো শেষ হলে মূলকাজ হাতে নেওয়া হবে।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top