logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. এসিল্যান্ডের হস্তক্ষেপে দাখিল পরীক্ষা দিলো অনুপস্থিত সাদিয়া

এসিল্যান্ডের হস্তক্ষেপে দাখিল পরীক্ষা দিলো অনুপস্থিত সাদিয়া

প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৩, ১১:০৩:০১

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলামের হস্তক্ষেপে দাখিল পরীক্ষা দিতে পেরেছে অনুপস্থিত পরীক্ষার্থী সাদিয়া আক্তার।

জানা যায়, মঙ্গলবার (০২ মে) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলাম ডাহরা গোলপুকুর পাড় সৈয়দুনেচ্ছা দাখিল মাদরাসা কেন্দ্রে প্রবেশ করে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা জানতে চান।
এ সময় মেধাবী ছাত্রী সাদিয়া আক্তারসহ কয়েকজন অনুপস্থিত ছিলেন।

পরীক্ষার্থী অনুপস্থিত থাকার বিষয়টি গুরুত্ব অনুধাবন করে নাশিতা-তুল ইসলাম ওই মাদরাসার সুপারকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে অনুপস্থিত পরীক্ষার্থীর খোঁজ নিতে সাদিয়া আক্তারের বাড়িতে যান। অনুপস্থিত ও অসুস্থ সাদিয়া আক্তারকে গাড়িতে করে কেন্দ্রে প্রবেশ করিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন তিনি।

সাদিয়া আক্তার উপজেলার শাহেদল গ্রামের এতিমখানা সংলগ্ন চাঁন মিয়ার মেয়ে এবং দাপুনিয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী।

এ বিষয়ে দাপুনিয়া দাখিল মাদরাসার সুপার মো. মঞ্জুরুল হক জানান, প্রশাসনের হস্তক্ষেপে অনুপস্থিত সাদিয়া আক্তার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারায় আমরা চিরকৃতজ্ঞ।

এ প্রসঙ্গে উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা-তুল ইসলাম বলেন, অভিভাবকের অসচেতনার কারণে পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ায় সাদিয়া কান্না করছিল। মানবিক দিক বিবেচনা করে তাকে দ্রুত পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে অনুপস্থিত পরীক্ষার্থীর ব্যাপারে নজর রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ডাহরা গোলপুকুর পাড় সৈয়দুনেচ্ছা দাখিল মাদরাসা কেন্দ্রে মঙ্গলবার (০২ মে) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল (সমমান এসএসসি) আরবি প্রথম পত্রের পরীক্ষা চলছিল। কিন্তু উপজেলার দাপুনিয়া দাখিল মাদরাসার পরীক্ষার্থী সাদিয়া আক্তার পরীক্ষা শুরু হওয়ার আগে অসুস্থ বোধ করায় সে বাড়িতে অবস্থান করছিল। পরীক্ষার সময় গড়িয়ে গেলেও অভিভাবককের দায়িত্বহীনতার কারণে তার পরীক্ষা দেওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছিল।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
<span style='color:#ff0000;font-size:16px;'>সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা</span> <br> ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top