logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ব্যবসা
  3. জুন মাসে আগরতলা-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু

জুন মাসে আগরতলা-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু


প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২৩, ১০:৫৫:২১

আগরতলা (ত্রিপুরা): এবছরের জুন মাসের প্রথম সপ্তাহ থেকে আগরতলা ও বাংলাদেশের চট্টগ্রাম রুটে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হবে। পাশাপাশি সে সময়ই আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা দেওয়া হবে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহাকে লেখা এক চিঠিতে একথা উল্লেখ করা হয়েছে।

ত্রিপুরা সরকারের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার (২ মে) সন্ধ্যার পর মহাকরণের সাংবাদিকদের একই কথা জানিয়েছেন।

পরিবহনমন্ত্রী আরো জানান, সম্প্রতি মুখ্যমন্ত্রী ডা. সাহা তার দিল্লী সফরে রাজ্যের পরিবহন সংক্রান্ত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাত করেন। মুখ্যমন্ত্রীর সেই দাবি দাওয়ার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিহণ মন্ত্রক যে সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠির মাধ্যমে অবহিত করা হয়।

মুখ্যমন্ত্রীর কাছে প্রেরিত সেই চিঠির বিভিন্ন বিষয় তুলে ধরে পরিবহনমন্ত্রী জানান, গত ২৪ এপ্রিল, ২০২৩ ত্রিপুরার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে সাক্ষাত করে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সেই দাবিটি কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। দিল্লী সফরকালে মুখ্যমন্ত্রী রাজ্যে কার্গো সার্ভিস পুনরায় চালু করার দাবি জানিয়েছিলেন। সেই দাবির পরিপ্রক্ষিতে কিছু দিন আগে ইন্ডিগো বিমান পরিবহন সংস্থা কার্গো পরিষেবা চালু করেছে। খুব শীঘ্রই অন্যান্য বিমান সংস্থাগুলিও কার্গো পরিষেবা চালু করবে বলে পরিবহন মন্ত্রী আশা ব্যক্ত করেন।

পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে রাত্রিকালীন বিমান পরিষেবা চালুর দাবিটি রাজ্যবাসীর দীর্ঘদিনের। সম্প্রতি দিল্লী সফরকালে মুখ্যমন্ত্রীও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাছে এই পাবি জানিয়েছিলেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক মুখ্যমন্ত্রীর এ দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী তার দিল্লী সফরকালে রাজ্যের ঊনকোটি জেলার কৈলাসহর বিমানবন্দরকে পুনরায় চালু করার দাবি জানিয়েছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে ‘উড়ান’ প্রকল্পে দেশের ৫০টি বিমানবন্দরের উন্নয়ন করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তারমধ্যে কৈলাসহর বিমানবন্দরও রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

পরিবহণমন্ত্রী জানান, রাজ্যের ৬টি স্থানে হেলিপোর্ট নির্মাণের জন্যও মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মন্ত্রী নিকট দাবি জানিয়েছিলেন। এই দাবির পরিপ্রেক্ষিতে উড়ান স্কিমে মাতাবাড়ি, অমরপুর, নারিকেলকুঞ্জ, কনপুইতে হেলিপোর্ট স্থাপনের বিষয়টি সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে।

ব্যবসা এর আরও খবর
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top