logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. সিলেট সিটি নির্বাচনে আগ্রহ নেই বামদের, অংশ নেবে না জামায়াত

সিলেট সিটি নির্বাচনে আগ্রহ নেই বামদের, অংশ নেবে না জামায়াত

প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৩, ১১:২৪:১৭

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট ভাগাভাগি হয় নানা সমীকরণে। এর মধ্যে বামদল ও ইসলামী দলগুলোর ভোট মারাত্মক প্রভাব ফেলে ভোটের মাঠে। বিশেষ করে ইসলামী দলগুলোর ভোট যেদিকে যায় তার পাল্লা ভারী হয়। গত কয়েকটি নির্বাচন থেকেই এমনটি হয়ে আসছে।

তবে এবারের সিটি নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই বামদলগুলোর। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকদেরও নির্বাচন নিয়ে তেমন মাথাব্যথা নেই। ইসলামী দলগুলোর কেউ কেউ প্রার্থী দিলেও গেল নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামী এবার কোনো প্রার্থী দিচ্ছে না। বামদল এবং জামায়াতের নেতারা বলছেন– এই সরকারের অতীতের কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। অপরদিকে ইসলামী আন্দোলনের নেতারা জানিয়েছেন, তারা নির্বাচনে অংশ নিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য।

আগামী ২১ জুন হবে সিলেট সিটি নির্বাচন। এ নির্বাচন নিয়ে সিলেটে এখনও তেমন উত্তাপ তৈরি হয়নি। আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়া ভোটের মাঠে এখন পর্যন্ত তেমন কেউ নেই। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর প্রার্থিতার বিষয়টি পরিষ্কার করছেন না। জাতীয় পার্টির তিন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে নজরুল ইসলাম বাবুল আছেন অনেকটা এগিয়ে। এ অবস্থায় সিটি নির্বাচনের তপশিল ঘোষণার পরও জমে উঠছে না প্রচার।

অনেকেই বলছেন, মেয়র আরিফুল হক নির্বাচনে প্রার্থী হলে নির্বাচনী উত্তাপ বাড়বে। আর তিনি নির্বাচন না করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এবারের নির্বাচনে অনেকেই মনে করেছিলেন বামদলগুলো থেকে প্রার্থী দেওয়া হবে। কিন্তু নির্বাচনের ৫৮ দিন আগেই তারা সিদ্ধান্ত জানিয়েছে কোনো প্রার্থী দেবে না; এমনকি তারা এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না।

এ ব্যাপারে বাসদ সিলেট নগর শাখার আহ্বায়ক কমিটির সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন বলেন, তদারকি সরকার ছাড়া এ দেশে সুষ্ঠু নির্বাচন কোনো ভাবেই সম্ভব নয়। তাই আমরা নির্বাচন থকে সরে দাঁড়িয়েছি।

তবে গত নির্বাচনে বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর মেয়র পদে প্রার্থী হয়ে মাত্র ৯০০ ভোট পেয়েছিলেন। এদিকে সিটি নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)।

সিপিবি সিলেটের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। এ সরকারের অধীন কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। তাই নির্বাচনে তারা অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গত নির্বাচনে জামায়াতে ইসলামী প্রার্থী দিলেও এবার সিটি নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন সংগঠনের সিলেট মহানগর শাখার সেক্রেটারি শাহজাহান আলী। তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের অধীন কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাই সিটি নির্বাচনে তাঁরা অংশ নেবে না। গত নির্বাচনে সিলেট মহানগর জামায়াতের তৎকালীন আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বতন্ত্র হিসেবে মেয়র পদে নির্বাচন করে ১০ হাজার ৯৫৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন।

এ ছাড়া গত সিসিক নির্বাচনের মতো এবারও সিলেটে প্রচার চালাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানকে তাদের দলের প্রার্থী করা হয়েছে। গত নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোয়াজ্জেম হোসেন হাতপাখা মার্কায় পেয়েছিলেন ২ হাজার ১৯৫ ভোট।

এ বিষয়ে ইসলামী আন্দোলনের সিলেট মহানগর শাখার সহ সভাপতি ডা. রিয়াজ বলেন, এই নির্বাচন আমাদের জন্য এক ধরনের ‘টেস্ট’। এখান থেকেই সিদ্ধান্ত নেব আগামী জাতীয় নির্বাচনে যাব কিনা?

পাশাপাশি গত সিটি নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থী না দিলেও এবার দলটির তিন নেতা মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে তৎপর রয়েছেন। তাঁরা হলেন– মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম বাবুল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী এবং যুক্তরাজ্য জাতীয় পার্টির সহসভাপতি আবদুস সামাদ। তাদের বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা।

জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশী নজরুল ইসলাম বাবুল বলেন, দলের সবুজ সংকেত পেয়েছি। এমনকি জেলা ও মহানগর জাতীয় পার্টি সভা করে আমাকে একক প্রার্থী ঘোষণা করেছে। কেন্দ্রীয় কমিটি তাঁকে মূল্যায়ন করে দলীয় মনোনয়ন দেবে বলে আশাবাদী এই নেতা।

সিলেট এর আরও খবর
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সর্বশেষ সংবাদ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top