logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. তুরস্কে ভূমিকম্পের ফাটল যেভাবে ধরা পড়লো মহাকাশের স্যাটেলাইটে

তুরস্কে ভূমিকম্পের ফাটল যেভাবে ধরা পড়লো মহাকাশের স্যাটেলাইটে

প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৬:১৫

ভূমিকম্পের পর তুরস্কের ভূখণ্ডে দুটি ফাটলের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে একটি ফাটল ৩০০ কিলোমিটার লম্বা। আরেকটি ফাটলের দৈর্ঘ্য ১২৫ কিলোমিটার। বিজ্ঞানীরা বলছেন, গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্প কতটা শক্তি নির্গত করেছিল, ফাটলগুলো তার প্রমাণ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ফাটলগুলোর সন্ধান পেয়েছেন যুক্তরাজ্যের সেন্টার ফর দ্য অবজারভেশন অ্যান্ড মডেলিং অব আর্থকুয়াকস, ভলকানোস অ্যান্ড টেকটোনিকসের (কমেট) বিজ্ঞানীরা। সেন্টিনেল-১ নামের একটি স্যাটেলাইট থেকে ভূমিকম্পের আগে ও পরে তোলা ছবি যাচাই করে ফাটল দুটি খুঁজে বের করেছেন তারা।

সোমবার তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সেদিন ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর ৯ ঘণ্টা পরে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এসব ভূমিকম্পে এখন পর্যন্ত সাড়ে ২৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর অবকাঠামোগত ক্ষতি আকাশছোঁয়া।

শুক্রবার এক টুইট বার্তায় কমেট জানায়, দুটি ফাটলের মধ্যে বড়টি ভূমধ্যসাগরের উত্তর-পূর্ব প্রান্ত থেকে আরও উত্তর-পূর্বে ৩০০ কিলোমিটার পর্যন্ত গিয়েছে। দ্বিতীয় ফাটলটি ১২৫ কিলোমিটার। ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানার সময় এ ফাটল সৃষ্টি হয়।

ফাটল দুটি নিয়ে কমেটের প্রধান টিম রাইট বলেন, ভূমিকম্পের ফলে সৃষ্টি হওয়া ফাটলটি দৈর্ঘ্যের দিক দিয়ে একটি রেকর্ড। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হওয়ার বিষয়টিও অস্বাভাবিক।

এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের অনেক ছবি ও ভিডিও ইন্টারনেটে প্রকাশ করেছেন উপদ্রুত অঞ্চলের মানুষ। সেখানেও ভূখণ্ডে দীর্ঘ ফাটল দেখা গেছে। কমেট জানিয়েছে, ওই ফাটলগুলোই মহাকাশ থেকে সেন্টিনেল-১ স্যাটেলাইট ধারণ করেছে।

সেন্টিনেল-১ ফাটলের ছবিগুলো তুলেছে শুক্রবার সকালে। এ সময় সেটি ভূপৃষ্ঠের ৭০০ কিলোমিটার ওপর দিয়ে তুরস্কের উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল। সেন্টিনেল-১ দিন ও রাতের যেকোনো সময় ভূপৃষ্ঠের ছবি তুলতে পারে। এ ছাড়া ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলো খতিয়ে দেখে সেটি।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top