logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. পদত্যাগ করলেন মসজিদুল হারামের ৩২ বছরের খতিব শায়খ শুরাইম

পদত্যাগ করলেন মসজিদুল হারামের ৩২ বছরের খতিব শায়খ শুরাইম

প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১২:১৩

সৌদি আরবের মসজিদুল হারামের খতিব ও ইমামের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শায়খ ড. সৌদ আল শুরাইম। তিনি মসজিদুল হারামের জনপ্রিয় ও বিখ্যাত খতিবদের একজন।

কয়েক সপ্তাহ ধরে তার পদত্যাগের বিষয়ে গুঞ্জন শোনা গেলেও গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক ওয়েব পোর্টাল হারামাইন শরিফাইন। এছাড়াও উম্মিদ নিউজ নামে আরেকটি পোর্টাল থেকেও তার পদত্যাগের খবর প্রকাশ করা হয়।

জানা গেছে, দীর্ঘ ৩২ বছর ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করার পর ২০২২ সালের শেষদিকে পদত্যাগ করেন শায়খ ড. সৌদ আল শুরাইম।

খবরে বলা হয়েছে, ব্যক্তিগত কারণের অজুহাত দেখিয়ে পদত্যাগ করেছেন শায়খ ড. সৌদ আল শুরাইম। তবে মসজিদুল হারামের ইমামের পদ থেকে সরে দাঁড়ালেও তারাবি নামাজের ইমাম হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারবেন তিনি।

কিছু সূত্রের বরাতে খবরে আরও বলা হয়েছে, শায়খ ড. সৌদ আল শুরাইম তার চুক্তি নবায়ন করতে পারেন এবং বিবেচনার ভিত্তিতে আবারও ফিরে আসতে পারেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত শায়খ ড. সৌদ আল শুরাইম বা পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও এর আগে এ ধরনের ঘটনায় কখনো মন্তব্য করতে দেখা যায়নি জেনারেল প্রেসিডেন্সিকে।

মসজিদুল হারামের ইমাম ও খতিবদের মধ্যে বিখ্যাত ছিলেন দুজন। তাদের একজন হচ্ছেন শায়খ আব্দুর রহমান আস সুদাইস। অপরজন হচ্ছেন শায়খ ড. সৌদ আল শুরাইম। রমজান মাসে তারা তারাবি নামাজ পড়াতেন।

ড. শুরাইম ১৯৬৬ সালে সৌদি আরবের রাজধানী রিয়াদের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম সাউদ বিন ইবরাহিম বিন মুহাম্মাদ বিন ইবরাহিম আলে শুরাইম। স্থানীয় আরিন স্কুলে প্রাথমিক ও মডেল স্কুলে মাধ্যমিক স্তরের পড়াশোনা করেন। ১৯৮৪ সালে আল-ইয়ারমুক স্কুল থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। শৈশব থেকেই তিনি ইসলামের মৌলিক বিষয়ে পাণ্ডিত্য অর্জনে মনোযোগী ছিলেন। পবিত্র কোরআনুল কারিম ছিল তাঁর আবেগ ও আগ্রহের বিষয়। পরবর্তী সময়ে কোরআনসংশ্লিষ্ট নানা বিষয়ে পড়াশোনা করেন।

১৯৯২ সালে একটি রাজকীয় নির্দেশনায় ড. শুরাইম মক্কার সর্বোচ্চ কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান। সেখানে তিনি তিন বছর সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। বিচারক হিসেবে নিয়োগের কিছুদিন পর সৌদির সাবেক বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজের বিশেষ নির্দেশনা ড. শুরাইম পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসেবে নিয়োগ পান। তখন থেকে তিনি পবিত্র কাবা প্রাঙ্গণে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top