logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ
3. বিচারক যদি দোষ করে তাকেও ছেঁটে ফেলব: প্রধান বিচারপতি

বিচারক যদি দোষ করে তাকেও ছেঁটে ফেলব: প্রধান বিচারপতি

প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৩, ৯:১৪:৩৫

চাঁপাইনবাবগঞ্জ: বিচার বিভাগ সংবিধানের শেষ রক্ষাকবজ। বার ও বেঞ্চ একে অপরের অবিচ্ছেদ্য অংশ, পরস্পরের পরিপূরক।
একে অপরের ওপর নির্ভরশীল। একটি পাখির দুটি ডানার মতো। একটা না থাকলে অপরটা অকেজ। পারস্পারিক শ্রদ্ধাহীনতা পরস্পরকে ক্ষতিগ্রস্ত করবে। ক্ষতি হবে আদালতের, ক্ষতি হবে নিরীহ মানুষের।

দেশের বিভিন্ন স্থানে তুচ্ছ কারণে আদালত বর্জন থেকে শুরু করে ব্যক্তিগতভাবে বিচারককে আক্রমণ করা হচ্ছে। আমি বিশ্বাস করতে চাই এগুলো একটি বিচ্ছিন্ন ঘটনা। এটি ধারাবাহিকভাবে ঘটতে থাকলে সাধারণ মানুষের মধ্যে সংশয় দেখা দেবে। বাড়বে বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি চত্বরে সমিতির ১শ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এসব কথা বলেন।

আইনজীবী সমিতির ‘গৌরবের ১০০ বছর’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, প্রাথমিকভাবে আদালতের সম্মান রক্ষার দায়িত্ব আইনজীবীদের। এ সম্মান আমাদের জুডিসিয়াল আদালতের, আইনজীবীদের ও সাধারণ মানুষের। নিজেদের সম্মান রক্ষার পাশাপাশি আদালতের সম্মান রক্ষার দায়িত্ব আপনাদের। বিচারকের ও আইনজীবীর সম্মান একই সূত্রে গাঁথা। আপনি আদালতকে সম্মান করেন বলেই সম্মানিত হন। জেলার বিচার সংক্রান্ত যেকোনো বিষয়ে আপনাদের নিজস্ব মতামত থাকতেই পারে। আলোচনার মাধ্যমে তা সমাধানের সুযোগ রয়েছে। সুসর্ম্পক না থাকলে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে ক্রমাগতভাবে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতা বেড়ে যাবে।

প্রধান অতিথি বলেন, বিচারকের প্রতি যদি কোনো অভিযোগ থেকে থাকে, সে অভিযোগ আমার কাছে করবেন। অভিযুক্ত বিচারক যদি দুর্নীতিগ্রস্ত হয়, যেমন আঙুলে ক্যানসার হলে গোড়া থেকে ছেঁটে ফেলতে হয়, একইভাবে বিচারক যদি দোষী সাব্যস্ত হয় তাকেও ছেঁটে ফেলব।

আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আপনারা দেশ প্রেমিক, আদালতের প্রতিটি ইট, কাঠ, পাথরকে ভালোবাসেন। ভালোবাসেন কোর্টের সিস্টেমকে। আপনারা সহসী, পরিশ্রমী। আপনারাই বিচার বিভাগকে এগিয়ে নিয়ে যাওয়ায় আমরা সমৃদ্ধ হই। দুনীর্তি, মাদক, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ি। দেশ দারিদ্র মুক্ত হয়। দুর্বলদের সাহায্য করি। তাদের শান্তিতে থাকার ব্যবস্থা করি। একাত্তরের রক্তদানকে সাহায্য করতে বিচার ব্যবস্থাকে সাহায্য করব। জুডিসিয়ালকে এগিয়ে নিয়ে যাব।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জবদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বাংলাদেশ আইন কমিশনের সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর, জেলা ও দায়রা জজ মোহা. আদীব আলী।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, পুলিশ সুপার আবদুর রকিব।

স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. মাহমুদুল ইসলাম কনক।

শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের শুরুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জাতীয় পতাকা উত্তোলন এবং আদালত চত্বরে গাছের চারা রোপণ করেন। পরে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে জেলার প্রবীণ আইনজীবী ও প্রয়াত আইনজীবীদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং প্রয়াতদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য, জেলার বিচার বিভাগের কর্মকর্তাগণ, জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শীর্ষ সংবাদ এর আরও খবর
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি

জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top