logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. তথ্যমন্ত্রীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মামলা

তথ্যমন্ত্রীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মামলা

প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৩, ৮:৫৫:২০

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরের চকবাজার থানায় পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় আসামি করা হয়েছে দেশের বাইরে থেকে পরিচালিত ‘লন্ডন বাংলা চ্যানেল’ নামে একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ও এর স্বত্বাধিকারী আবদুর রব ভুট্টোকে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লন্ডন বাংলা চ্যানেল’ নামে একটি পেজ খুলে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে বসে আবদুর রব ভুট্টো দীর্ঘ দিন ধরে নানা ধরনের দেশবিরোধী অপপ্রচার ও গুজব রটাচ্ছেন।

সম্প্রতি দেশের জনগণকে বিভ্রান্ত করতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে জড়িয়ে অসত্য ও মিথ্যা তথ্য দিয়ে ভিডিও তৈরি ফেসবুক ও ইউটিউবে প্রচার করছেন। উদ্দেশ্যপ্রণোদিত ভিডিওটি আবার আবদুর রব ভুট্টো নিজের আইডি এবং আরো ৯টি ফেসবুক আইডি থেকে পোস্ট ও শেয়ার করেন।

মাসুদ রানা বলেন, ‘এসব অপপ্রচারে দলের হাজার হাজার কর্মী ও সমর্থকদের মাঝে ক্ষোভের সঞ্চার ঘটে। এ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। বিদেশে বসে দেশের সম্মানী ব্যক্তিদের নিয়ে এ ধরনের অপপ্রচার ও সম্মানহানি করে গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে মামলা করেছি। সেই সঙ্গে এসব মিথ্যা ভিডিওতে লাইক, শেয়ার ও কমেন্টকারীদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের মজুমদার বলেন, ‘মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দেশবিরোধী অপপ্রচার ও গুজব রটনাকারীদের সনাক্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।’

সারাদেশ এর আরও খবর
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু

সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু

বিএনপির মনোনয়ন পেয়ে যে প্রতিক্রিয়া জানালেন ফজলুর রহমান

বিএনপির মনোনয়ন পেয়ে যে প্রতিক্রিয়া জানালেন ফজলুর রহমান

আকস্মিক ঝড়ে লন্ডভন্ড নওগাঁ

আকস্মিক ঝড়ে লন্ডভন্ড নওগাঁ

প্রকৃতির সৌন্দর্য দৃষ্টিনন্দন নাগলিঙ্গম ফুল

প্রকৃতির সৌন্দর্য দৃষ্টিনন্দন নাগলিঙ্গম ফুল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
<span style='color:#ff0000;font-size:16px;'>জাতির উদ্দেশে ভাষণে সিইসি</span> <br> জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top