logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ট্রাসের মন্ত্রিসভায় চমক

ট্রাসের মন্ত্রিসভায় চমক

প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২২, ৭:৩০:৩২

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে মন্ত্রিসভায় চমক দেখিয়েছেন লিজ ট্রাস। যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবার কোনো সরকারের মন্ত্রিসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চার মন্ত্রণালয়ের শীর্ষপদগুলোতে বসছেন অশ্বেতাঙ্গরা। মন্ত্রিসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি পদের একটিতেও কোনো শ্বেতাঙ্গ পুরুষ নেই। খবর রয়টার্স।

গণমাধ্যমটি জানায়, দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী হিসেবে কোয়াসি কোয়ার্টেংকে নিয়োগ দিয়েছেন ট্রাস। কোয়ার্টেংয়ের পরিবার ১৯৬০-র দশকে ঘানা থেকে ব্রিটেনে গিয়েছিলেন। একইদিন প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী পেয়েছে যুক্তরাজ্য। গুরুত্বপূর্ণ এই পদে জেমস ক্লেভারলিকে নিয়োগ দিয়েছেন লিজ ট্রাস। তার মায়ের জন্ম সিয়েরা লিওনে এবং বাবা শ্বেতাঙ্গ। মিশ্র জাতির শিশু হিসেবে তিনি নিপীড়নের শিকার হয়েছিলেন বলে আগে জানিয়েছিলেন ক্লেভারলি।

যুক্তরাজ্যের দ্বিতীয় জাতিগত সংখ্যালঘু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রীতি প্যাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন সুয়েলা ব্র্যাভারম্যান। তার বাবা-মা প্রায় ছয় দশক আগে কেনিয়া ও মরিশাস থেকে যুক্তরাজ্যে বসত গড়েছিলেন। এখন থেকে যুক্তরাজ্যের পুলিশ ও অভিবাসন বিভাগের কর্তৃত্ব থাকবে ব্র্যাভারম্যানের হাতে থাকবে। কৃষ্ণাঙ্গ নারী কেমি বেইডেনক নতুন বাণিজ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তারা বাবা-মা নাইজেরিয়া থেকে ব্রিটেনে গিয়েছিলেন। তিনি কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় ট্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন। ট্রাসের মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু থেরেসি কফি। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও সামলাবেন তিনি।

বিবিসি বলছে, শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কিট মল্টহাউস, প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন বেন ওয়ালেস। আন্তঃসরকারি সম্পর্ক ও সমতা বিষয়ক মন্ত্রী হয়েছেন নাদিম জাহাউই। ৫৫ বছর বয়সী এ নেতার জন্ম হয়েছিল ইরাকে। পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রনিল জয়াবর্ধনে। তার বাবা শ্রীলংকান এবং মা ভারতীয়।

সিওপি প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অলোক শর্মা। এছাড়া হাউজ অব কমনসের নেতা হয়েছেন পেনি মর্ডান্ট এবং লর্ডদের নেতা হয়েছেন লর্ড ট্রু। টোরি চেয়ারম্যান ও দপ্তরবিহীন মন্ত্রী হয়েছেন জেক বেরি। প্রথম কনজারভেটিভ নারী চিফ হুইপ হয়েছেন ওয়েন্ডি মর্টন৷ সশস্ত্র বাহিনী মন্ত্রী হয়েছেন জেমস হেপ্পি, জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গ্রাহাম স্টুয়ার্ট এবং এডওয়ার্ড আরগার হয়েছেন নতুন পেমাস্টার জেনারেল।

ইউ কে এর আরও খবর
লন্ডনে ইউডব্লিউএস শিক্ষার্থী উন্নয়ন পুরস্কার পেলেন আব্দুর রহিম ও জাহিদুল

লন্ডনে ইউডব্লিউএস শিক্ষার্থী উন্নয়ন পুরস্কার পেলেন আব্দুর রহিম ও জাহিদুল

রামিসা ধর্ষণ-হত‍্যার রায় দ্রুত কার্যকরের দাবীতে লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সমাবেশ

রামিসা ধর্ষণ-হত‍্যার রায় দ্রুত কার্যকরের দাবীতে লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সমাবেশ

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম

লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম

সর্বশেষ সংবাদ
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়
সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়
বিশ্বকাপ শুরুর আগেই বিজয় র‌্যালির পরিকল্পনা ইংল্যান্ডের
বিশ্বকাপ শুরুর আগেই বিজয় র‌্যালির পরিকল্পনা ইংল্যান্ডের
চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ
চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ
প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯
প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর
লালনের মাজার নিয়ে সংস্কৃতিমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলেন আমির হামজা
লালনের মাজার নিয়ে সংস্কৃতিমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলেন আমির হামজা
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে
সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে
ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত
ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত
সীমান্তে ‘পুশ ইন’ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের দুই দিনের কর্মসূচি
সীমান্তে ‘পুশ ইন’ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের দুই দিনের কর্মসূচি
সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ
সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ
বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top