logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. বঙ্গমাতা সেতুতে ৩২ ঘণ্টায় টোল আদায় ৯০ হাজার টাকা

বঙ্গমাতা সেতুতে ৩২ ঘণ্টায় টোল আদায় ৯০ হাজার টাকা


প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২২, ৮:৫৫:৩৪

কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু।

কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। ছবিটি শনিবার রাতে তোলা প্রথম আলো

পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু গত রোববার দিবাগত রাত ১২টার পর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। রোববার রাত ১২টা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ৮৯ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে। পিরোজপুর সওজের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

সেতুটি দিয়ে দূরপাল্লার বাস, মালবাহী ট্রাকসহ সব ধরনের যান চলাচল করছে। তবে মোটরসাইকেল ও প্রাইভেট কার বেশি চলাচল করছে বলে জানিয়েছেন টোল প্লাজার দায়িত্বে থাকা ব্যক্তিরা। রোববার বেলা ১১টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পরপরই শুধু হেঁটে চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতু। রোববার রাত ১২টা ১ মিনিট থেকে যান চলাচল শুরু হয়। এর আগে টোল প্লাজায় যানবাহনের নির্ধারিত টোলের তালিকা টাঙিয়ে দেওয়া হয়।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ–নির্ধারিত টোলের তালিকায় দেখা গেছে, সর্বোচ্চ টোল ধরা হয়েছে ট্রেইলারের ৩১৫ টাকা, এরপর ভারী ট্রাক ২৫০, মাঝারি ট্রাক ১২৫, বড় বাস ১১৫, মিনিট্রাক ৯৫, কৃষিকাজে ব্যবহৃত যান ৭৫, মিনিবাস ও কোস্টার ৬৫, মাইক্রোবাস ৫০, চার চাকার যান ৫০, সিডান কার ৩০ ও তিন থেকে চার চাকার মোটরচালিত যান ১৫ টাকা। এ ছাড়া মোটরসাইকেল, অটোরিকশা, বাইসাইকেল ও ঠেলাগাড়ির জন্য ৫ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

রোববার রাত ১২টা থেকে পরদিন সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৩ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে। এরপর সোমবার সকাল ৮টা আজ সকাল ৮টা পর্যন্ত আদায় হয়েছে ৬৬ হাজার টাকা।
টোল আদায়কারী আলমগীর হোসেন বলেন, সেতু দিয়ে মোটরসাইকেল ও প্রাইভেট কার সবচেয়ে বেশি চলাচল করছে। বাগেরহাট ও খুলনা থেকেও মানুষ সেতু দেখার জন্য আসছেন। গতকাল বিকেলে প্রচুর মানুষ সেতুতে বেড়াতে এসেছিলেন।

২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। একই বছরের ১৮ জুলাই সেতুর কাজ শুরু করে চায়না রেলওয়ে ১৭ ব্যুরো গ্রুপ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ১ হাজার ৪৯৩ মিটার দৈর্ঘ্যের ও ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থের সেতুটির ১০টি পিয়ার ও ৯টি স্প্যান আছে। ৮৯৮ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে। গত ৭ জুলাই চীন সরকার সেতুটি হস্তান্তর করে। গত জুনে নির্মাণকাজ শেষ হয়েছে।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top