logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. রাশিয়া গ্যাস বন্ধ করে দেওয়ায় এবার ইউরোর রেকর্ড দরপতন

রাশিয়া গ্যাস বন্ধ করে দেওয়ায় এবার ইউরোর রেকর্ড দরপতন


প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২২, ৮:২৯:৫১

রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর চরম মূল্য দিতে হচ্ছে ইউরোপকে। রাশিয়া নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় বিরূপ প্রভাব পড়েছে ইউরোপের শেয়ার বাজারে। এ ছাড়া গত ২০ বছরের মধ্যে ডলারের বিপরীতে ইউরোর সবচেয়ে বড় দরপতন হয়েছে।

সোমবার ডলারের বিপরীতে ইউরোপের কমন মুদ্রা ইউরোর দাম ০.৯৯ এ নেমে আসে। ২০০২ সালের ডিসেম্বর মাসের পর যা সর্বনিম্ন। যুক্তরাজ্যের পাউন্ডেও দরপতন দেখা গেছে। জার্মানি ও ফ্রান্স দুই দেশেই শেয়ারের দরপতন হয়েছিল। কিন্তু পরবর্তীতে কিছুটা ঠিক হয়।

এছাড়া ইউরোপে রকেট গতিতে বাড়ছে গ্যাসের দাম। মাত্র দুদিনেই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে গ্যাসের দাম ৩০% বেড়ে গেছে।

আগামী মাসে (অক্টোবরে) সরবরাহ করার জন্য হল্যান্ডের গ্যাসের দাম সোমবার ৩০% এবং ব্রিটেনের গ্যাসের দাম ৩৫% বেড়ে যায়। হল্যান্ডের গ্যাসের দামকে ইউরোপের বাজারে স্ট্যান্ডার্ড ধরা হয়।

গত শুক্রবার রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, অনির্দিষ্টকালের জন্য নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। প্রথমে কারিগরি ত্রুটির কথা জানালেও সোমবার রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তারা।

ওদিকে, সোমবার রাশিয়ার নেতৃত্বাধীন তেল উৎপাদনকারী সংগঠন ওপেক প্লাস ঘোষণা দেয় তারা অপরিশোধিত তেল উত্তোলনের পরিমাণ কমিয়ে দেবে। দাম বাড়ানোর জন্যই এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

রাশিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয় তাহলে ইউরোপে গ্যাস দেবে না তারা।

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, আমাদের একাধিক কোম্পানির ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে গ্যাস পাম্প করতে সমস্যা হচ্ছে। গ্যাস পাম্প করার ক্ষেত্রে অন্য কোনো সমস্যা থাকতে পারে না।

এ বক্তব্যের মাধ্যমে দিমিত্রি পেসকোভ পরিস্কারভাবে বলেছেন, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা না তুলে দিলে ইউরোপে গ্যাস পাঠাবেন না তারা।

বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে যাওয়া নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন দিয়ে সরবরাহ করা গ্যাসের প্রবাহ যুদ্ধ শুরুর পরই ৮০ শতাংশ কমিয়ে দিয়েছিল রাশিয়া। গত সপ্তাহে রক্ষণাবেক্ষণের নামে রাশিয়া ইউরোপে গ্যাস পাঠানোর এই সরবরাহ লাইন পুরোপুরি বন্ধ করে দেয়। রাশিয়ার সরকারি মালিকানাধীন জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম শনিবার থেকে তা চালুর কথা বললেও পরে তা বাতিল করে দিয়েছে। এখন তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার আশঙ্কা করা হচ্ছে।

এই পাইপলাইন দিয়ে ইউরোপের এক তৃতীয়াংশ গ্যাস সরবরাহ করে রাশিয়া। এ ছাড়া ইউক্রেনের ওপর দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইন দিয়েও গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া।

গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই ইউরোপের জনগণের নাভিশ্বাস উঠছিল এবং অনেক শিল্প কারাখানাও তাদের উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

বুলগেরিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, পোল্যান্ডে গ্যাসের সরবরাহ এর মধ্যেই বন্ধ করেছে রাশিয়া। অন্যান্য পাইপলাইনেও সরবরাহ কমিয়েছে। ফলে শঙ্কিত ইউরোপের বিভিন্ন দেশ। পশ্চিমা দুনিয়া রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করায় এক সময় পাল্টা গ্যাসের জোগান বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। অবশেষে তাই করলো রাশিয়া।

ওদিকে, গ্যাসের দাম বাড়দে থাকায় আগামী শীত মৌসুম নিয়ে চরম আতঙ্কে রয়েছে পুরো ইউরোপ। আশঙ্কা করা হচ্ছে, গ্যাসের দাম কমানো না গেলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে আগামী পাঁচ অথবা দশ বছর ধরে শীতকালে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিমা বিশ্ব। যার ফলশ্রুতিতে রাশিয়া বেশিরভাগ ইউরোপীয় দেশে গ্যাস সরবরাহ কমিয়ে দেয়।

জ্বালানি সংকটের জেরে ইউরোপে বিদ্যুতের দামও এবং মূল্যস্ফীতিও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ইউরোপে বিদ্যুৎ উৎপাদনের অন্যতম একটি উৎস গ্যাস। আগস্টে ইউরোপীয় অঞ্চলের ১৯টি দেশের মূল্যবৃদ্ধির হার জুলাইয়ের ৮.৯% থেকে বেড়ে হয়েছে ৯.১%।

এদিকে ইউরোপ যখন জ্বালানির জন্য হাহাকার করছে, রাশিয়া তার উদ্বৃত্ত গ্যাসের মজুত পুড়িয়ে ফেলছে। ফিনল্যান্ডের সীমান্তের কাছে অবস্থিত পোর্তোভায়া নামের একটি প্ল্যান্টে দৈনিক এক কোটি মার্কিন ডলার মূল্যের গ্যাস পুড়িয়ে ফেলা হচ্ছে।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া পুড়িয়ে যে গ্যাস নষ্ট করছে তা আগে জার্মানিতে রপ্তানি করা হতো। যুক্তরাজ্যে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত মিগুয়েল বার্গার বলেন, নিষেধাজ্ঞার কারণে রাশিয়া অন্য কোথাও গ্যাস বিক্রি করতে পারছে না বলেই গ্যাস পোড়ানো হচ্ছে।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top