logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. বৃষ্টি হলেই জলে ভাসে সিলেট!

বৃষ্টি হলেই জলে ভাসে সিলেট!

প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:২৬:১৭

সিলেট: জলাবদ্ধতার কবলে পড়া যেন সিলেট নগরবাসীর নিয়তির সঙ্গে জড়িয়ে আছে। ভারী বর্ষণ হলেই জলে ভাসে সিলেট।
বাসা-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাটে ওঠে পানি। জলমগ্ন হয়ে পড়ে হাসপাতাল প্রাঙ্গণ।

সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালেও মাত্র দু’তিন ঘণ্টার প্রবল বর্ষণের নগরের বিভিন্ন এলাকা বাসা-বাড়ি, রাস্তা-ঘাটে কোথাও হাঁটুজল, কোথাও পায়ের গোড়ালি পর্যন্ত পানি উঠে যায়। বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের নোংরা পানি সড়কে-বাসাবাড়িতে উঠে দুর্ভোগের সৃষ্টি হয়। এসব নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হয় নগরবাসীকে।

এদিন ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত ভারী বর্ষণ হয়। অতিবর্ষণে নগরের ছড়াখালগুলো উপচে রাস্তাঘাট-বাসাবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। এ জন্য ড্রেনেজ ব্যবস্থাকে দায়ি করেছেন নগরবাসী।

নগরের অধিকাংশ ড্রেনগুলো দিয়ে বৃষ্টির পানি টানতে পারছে না। অথচ সিলেট শহরের বুক চিড়ে বয়ে যাওয়া সুরমা নদীতেও ঢল নেই। এ অবস্থায় জলাবদ্ধতার জন্য সিটি করপোরেশনের অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করেছেন অনেকে।
নগরের কেওয়াপাড়া এলাকার ভুক্তভোগী মামুন আহমদ বলেন, ভোর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত হওয়া বৃষ্টির কারণে জলাবদ্ধতা বাসায় পানি উঠে যায়। এলাকার অনেকের বাসায় পানি উঠেছে।

একই এলাকার সুমন আহমদ বলেন, এলাকার বিভিন্ন বাসার নিচতলা পানিতে প্লাবিত হয়ে যায়। বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের ময়লা আবর্জনা উঠে আসে। আকস্মিক জলাবদ্ধতায় অনেকের বাসা ও দোকানের জিনিসপত্র নষ্ট হয়ে যায়।

নগরের পায়রা এলাকার বাসিন্দা আজমল আলী বলেন, সোমবার অল্প সময়ের বৃষ্টিতে বাসায় পানি উঠে যায়। এ সময়ে এমন জলাবদ্ধতার জন্য প্রস্তুত ছিলাম না। মূলত ড্রেনগুলো সংস্কার না হওয়া জলাবদ্ধতার কারণ।

নগরের লালাদীঘিরপাড়ের বাসিন্দা মাসুদ আহমদ বলেন, সাম্প্রতিক সময়ের বন্যা পরিস্থিতিতে এমন অবস্থার সৃষ্টি হয়েছি। তখন হয়তো সুরমার পানি বিপৎসীমার ওপরে ছিল। কিন্তু এখন তো নগরের ছড়াখালের পানি সুরমার বুকে ধারণের সক্ষমতা রয়েছে। যতই বৃষ্টি হোক এমন জলাবদ্ধতা হওয়ার কথা না। মূলত যথাযথভাবে ড্রেনেজ সংস্কার কাজ না হওয়ায় নগরবাসীকে এমন দুর্ভোগে পড়তে হচ্ছে।

নগরের জলাবদ্ধতায় ছড়াখাল, ড্রেন ভরাট হওয়া ও অপরিকল্পিত উন্নয়ন কাজকে দায়ী করেছেন নগরের বাসিন্দারা। যে কারণে বৃষ্টির পানি চলাচলের স্বাভাবিক গতিপথ রুদ্ধ হয়ে পড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ময়লা আবর্জনা ফেলে ড্রেনগুলোতে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এ কারণে আমাদের সচেতন হতে হবে। নগরবাসী সবধরনের ময়লা আবর্জনা, পলিথিন যাতে ড্রেনে না ফেলেন। তবে অনেক স্থানে ড্রেনের উন্নয়ন কাজ চলমান থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে স্বীকার করেন তিনি।

আওবহাওয়া অধিদপ্তর সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সোমবার (০৫ সেপ্টেম্বর) ভোররাত পৌনে ৫টা থেকে বর্জ্রসহ ভারী বর্ষণ শুরু হয়। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১০৮ দধমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপর সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ভারী বর্ষণ হয়। আর আগেরদিন রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত মাত্র ১৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অল্পসময়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

তিনি বলেন, আগের দিন রোববার ১১৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মূলত; আগের দিনের বৃষ্টির পানিতে ছড়াখাল নিমজ্জিত ছিল। এরপর আবারো ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে নগরের অনেক এলাকা। ফলে মানুষজন দুর্ভোগে পড়েন।

তিনি আরও বলেন, ভারী বর্ষণ মঙ্গলবার সকালেও হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর ফের ভারি বর্ষণ হতে পারে। আর এ মাসের শেষের দিকে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি হবে মৌসুমের শেষ বৃষ্টিপাত। তাছাড়া সিলেটের উজানে বৃষ্টিপাত মোটামোটি থাকলেও সুনামগঞ্জর উজানে ভারতের চেরাপুঞ্জি এলাকায় আকাশে মেঘ বেশি থাকায় ভারী বর্ষণে বৃষ্টির পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের অভ্যন্তরে জলাবদ্ধতায় রোগীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। যদিও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত ঘটেনি।

এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, নগরের মিরেরময়দান, কেওয়াপাড়া, কাজলশাহ, লালাদীঘির পাড়, লামাবাজার, তালতলা, দরগাহ রাজারগলি এলাকা, আম্বরখানা, শাহজালাল উপশহর, মেন্দিবাগ, শিবগঞ্জ, সেনপাড়া, সোনারপাড়া, তোপখানা এলাকায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

সিলেট এর আরও খবর
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সর্বশেষ সংবাদ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top