logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. জলে ভাসলো ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী

জলে ভাসলো ভারতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী

প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২২, ১১:০২:৫৩

জলে ভাসলো ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতরী ‘আইএনএস বিক্রান্ত’। শুক্রবার রণতরীটি আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর কোচিতে তরীটি নৌবাহিনীর হাতে তুলে দেন। এ সময় নৌবাহিনীর নতুন পতাকাও উত্তোলন করা হয়।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রণতরীটি নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ।

জানা গেছে, আইএনএস বিক্রান্তের উচ্চতা ২৬২ মিটার, চওড়া ৬২ মিটার এবং ওজন ৪৫ হাজার টন। দেশে তৈরি সবচেয়ে বড় রণতরী এটি। এ রণতরী বা যুদ্ধজাহাজে প্রায় ১৬০০ ক্রু সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। যুদ্ধজাহাজটিতে ৩০টি বিমান ওঠানামা করতে পারবে। মিগ-২৯ কে-এর মতো যুদ্ধবিমানও ওঠানামা করার সুবিধা আছে তরীটিতে। এটি তৈরিতে খরচ হয়েছে ২০ হাজার কোটি ভারতীয় রুপি। এক দশকেরও বেশি সময় ধরে এ রণতরী নির্মাণের কাজ চলে। গত বছরের আগস্টে সি ট্রায়াল শুরু করে রণতরীটি।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, এর পরীক্ষামূলক প্রক্রিয়া সফল হয়েছে।

বিক্রান্ত হাতে পাওয়ার পর ভারত- আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্সের মতো দেশের তালিকায় ঢুকে পড়ল, যারা নিজেরা বিমানবাহী রণতরী তৈরি করেছে।

প্রসঙ্গত, ভারতের কাছে আগেও এ নামে একটি রণতরী ছিল। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সে সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আইএনএস বিক্রান্ত। নব্বইয়ের দশকের শেষ সময়ে বিক্রান্ত অবসর নেয়। ভেঙে ফেলা হয় জাহাজটি। তারই স্মৃতিতে একই নামে দেশে তৈরি করা হলো এ যুদ্ধজাহাজ।

আন্তর্জাতিক এর আরও খবর
ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ৬৬

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ৬৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৭, আরও হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৭, আরও হতাহতের শঙ্কা

মামদানির ভাষণ শেষ হতেই বেজে উঠল ‘ধুম মাচালে’

মামদানির ভাষণ শেষ হতেই বেজে উঠল ‘ধুম মাচালে’

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
<span style='color:#ff0000;font-size:16px;'>জাতির উদ্দেশে ভাষণে সিইসি</span> <br> জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top