logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. ৭০ বছরে ক্ষিতীদ্র গড়তে চান বিশ্বরেকর্ড

৭০ বছরে ক্ষিতীদ্র গড়তে চান বিশ্বরেকর্ড

প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০২২, ১০:১৭:৪২

ছাত্রজীবন থেকেই সাঁতারের প্রতি ঝোঁক। মাইলের পর মাইল সাঁতরে জাতীয় অনেক পুরস্কারও জিতেছেন। এবার গড়তে চান বিশ্বরেকর্ড। এ কারণে ৭০ বছর বয়সেও অদম্য ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য ২৮১ কিলোমিটার নদীপথ পাড়ি দিতে সাঁতার শুরু করেছেন।

সোমবার সকাল সাড়ে ৬টায় সিলেটের সুরমা নদীর চাঁদনীঘাট থেকে কিশোরগঞ্জের ভৈরবের ফেরিঘাটের উদ্দেশে তিনি সাঁতার শুরু করেন। একুশে পদকপ্রাপ্ত এ সাঁতারু ভাঙতে চান স্পেনের নাগরিক পাবলু ফার্নান্দেজের আড়াইশ কিলোমিটার সাঁতারের রেকর্ড।

ধারণা করা হচ্ছে, ২৮১ কিলোমিটার নদীপথ পাড়ি দিতে তাঁর সময় লাগতে পারে ৭০ ঘণ্টা। যাত্রাপথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার পথ অতিক্রম করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল বলেন, গিনেস বুকে নাম যুক্ত করার চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের সহায়তায় ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য ৭০ ঘণ্টায় ২৮১ কিলোমিটার নদীপথে সাঁতারে পাড়ি দেবেন। এ সময়ে তিনি পানিতেই থাকবেন, খাওয়া-দাওয়া সব কাজ করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর করা বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপপরিচালক পদে থাকা অবস্থায় অবসরে যান। তিনি ১৯৭১ সালে ১১ নম্বর সেক্টরের হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। এ বীর মুক্তিযোদ্ধা বলেন, তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ২০১২ সালের মে মাসে অবসর গ্রহণ করলেও এখন কনসালট্যান্ট হিসেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করছেন। ছাত্রজীবন থেকে সাঁতার তাঁর নেশা। তিনি একজন ‘অবিরাম শৌখিন সাঁতারু’।

তিনি জানান, ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটানা ৯৩ ঘণ্টা ১১ মিনিট সাঁতার কেটে রেকর্ড গড়েন। তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রুপার নৌকা দিয়ে তাকে সম্মানিত করেন। পরে ১৯৭৬ সালে ১০৮ ঘণ্টা ৫ মিনিট অবিরাম সাঁতার কেটে আবার জাতীয় রেকর্ড সৃষ্টি করেন। ২০১৮ সালে ১৮৫ কিলোমিটার দূরপাল্লার সাঁতার সম্পন্ন করেন, যা ছিল আরেকটি স্থানীয় রেকর্ড।

এ সাঁতারু বলেন, ১৯৭০ সাল থেকেই তিনি দূরপাল্লার বা অবিরাম সাঁতারের সঙ্গে জড়িত। সেবার নেত্রকোনার মদনে টানা ১৫ ঘণ্টা সাঁতার কেটেছিলাম। ১৯৭৩ সালে সিলেটের এমসি কলেজের পুকুরে টানা ৮২ ঘণ্টা সাঁতার কাটেন। সাঁতারে জাতীয় পর্যায়ে চারটি পুরস্কার পেয়েছেন।

নৌ পুলিশ সিলেটের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির আখন্দ বলেন, সুরমা, ধনু, গৌত্র ও মেঘনা- এ চার নদীতে বিরামহীন সাঁতার যাত্রায় তিনটি নৌকায় তাঁকে নিরাপত্তা দেওয়া হবে। এ সময় তাঁকে খাবার সরবরাহ করা হবে এবং স্বাস্থ্য পরীক্ষাও করা হবে। পুলিশ সুপার বলেন, জেলা ও পুলিশ প্রশাসন, নৌ পুলিশসহ সিভিল সার্জনের একাধিক টিম সাঁতারুর সঙ্গে আছে। তাঁর শারীরিক বা স্বাস্থ্যগত কোনো সমস্যা যেন না হয়, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

সিলেট এর আরও খবর
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সর্বশেষ সংবাদ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top