logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. একসঙ্গে একই প্লেন চালাচ্ছেন মা-মেয়ে, ভিডিও ভাইরাল

একসঙ্গে একই প্লেন চালাচ্ছেন মা-মেয়ে, ভিডিও ভাইরাল

প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২২, ১০:১২:৫০

মাটি থেকে হাজার হাজার ফুট ওপরে মাঝ আকাশে প্লেন চালানোর মধ্যে এক আলাদা অনুভুতি কাজ করে। আর সেই প্লেন চালানোর দায়িত্বে যদি মা আর মেয়ে একইসঙ্গে থাকেন তাহলে সেই অনুভূতি বেড়ে যায় আরও।

এরকম একটি ফ্লাইট উড্ডয়ন অনেকের কাছে স্বপ্ন হলেও বাস্তবে সেই স্বপ্নই পূরণ করেছেন এক মা-মেয়ে। একসঙ্গে একই প্লেন উড্ডয়ন করেছেন তারা। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে মা-মেয়ের একসঙ্গে প্লেন উড্ডয়নের একটি ভিডিও সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় মা-মেয়ের প্লেন চালানোর ওই ভিডিওটি প্রকাশিত হতেই ভাইরাল হয় এবং তাদের প্রশংসায় ভাসিয়েছেন অনেকে।

সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের ক্যাপ্টেন হলি পেটিট ও ফার্স্ট অফিসার কিলি পেটিট। মার্কিন এই এয়ারলাইন্সের প্রথম মা-মেয়ে পাইলট জুড়ি তারাই। গত ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে কলারাডো অঙ্গরাজ্যের ডেনভার শহর থেকে মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে একইসঙ্গে প্লেন চালিয়ে পৌঁছান তারা।

ফ্লাইট উড্ডয়নের আগে ক্যাপ্টেন হলি তার মেয়ে কিলিকে যাত্রীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ভিডিওতে দেখা যাচ্ছে, মা-মেয়ে তাদের একটা ছবি ধরে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘আপনারাই সাউথ ওয়েস্ট (এয়ারলাইন্সের) প্রথম মা-মেয়ে পাইলট জুড়ি।’

ক্যাপ্টেন হলি ভিডিওতে বিমান যাত্রীদের উদ্দেশে বলছেন, ‘আজ আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন। সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের টিমের নতুন সদস্য, আপনাদের ফ্লাইটের ফার্স্ট অফিসার আমার মেয়ে কিলি।’

ভিডিওতে মা-মেয়েকে একসঙ্গে পাইলটের পোশাক পরেছেন বলে দেখা যায়। ফ্লাইট উড্ডয়নের আগে পাইলটের জন্য নির্ধারিত আসনে বসে একে অপরকে হাই-ফাইভও দেন মা-মেয়ে।

এদিকে মা-মেয়ের একসঙ্গে প্লেন উড্ডয়নের এই ভিডিও সামনে আসতেই অনলাইনে আবেগে ভেসেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। মা-মেয়েকে অভিবাদনও জানিয়েছেন অনেকে।

আন্তর্জাতিক এর আরও খবর
ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ৬৬

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ৬৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৭, আরও হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৭, আরও হতাহতের শঙ্কা

মামদানির ভাষণ শেষ হতেই বেজে উঠল ‘ধুম মাচালে’

মামদানির ভাষণ শেষ হতেই বেজে উঠল ‘ধুম মাচালে’

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
<span style='color:#ff0000;font-size:16px;'>জাতির উদ্দেশে ভাষণে সিইসি</span> <br> জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top