logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. পশ্চিমবঙ্গে মমতার মন্ত্রিসভা থেকে অপসারিত গ্রেফতার পার্থ

পশ্চিমবঙ্গে মমতার মন্ত্রিসভা থেকে অপসারিত গ্রেফতার পার্থ

প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২২, ৯:১৯:২৩

ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয়া হয়েছে রাজ্যের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে। তিনি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলের মহাসচিবও।

রাজ্যে স্কুলশিক্ষক নিয়োগে বড়সড় দুর্নীতির অভিযোগে ছয় দিন আগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হন তিনি।

শুক্রবার সকাল থেকে তার বাড়িতে একটানা প্রায় ২৭ ঘণ্টা তল্লাশি ও জেরা করার পরে শনিবার সকালে সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার বিকেলে রাজ্যের গভর্নরের আদেশ অনুসারে মুখ্য সচিব একটি নির্দেশিকা জারি করেন, যেখানে লেখা হয়েছে- শিল্প-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, পরিষদীয়সহ পার্থ চ্যাটার্জির হাতে থাকা সব দায়িত্ব থেকে তাকে মুক্ত করে দেয়া হলো।

পার্থ চ্যাটার্জির এক ঘনিষ্ঠ অভিনেত্রীর দুটি ফ্ল্যাটে দুই দফায় তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কোটি রুপি নগদ ও লাখ লাখ রুপি মূল্যের গয়না আর সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে।

গ্রেফতার হয়েছেন পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ ওই অভিনেত্রী অর্পিতা মুখার্জিও।

প্রথম দফায় প্রায় ২২ কোটি রুপি উদ্ধার হওয়া ও পার্থ চ্যাটার্জির গ্রেফতারের পরে তৃণমূল কংগ্রেস বলেছিল উদ্ধার হওয়া অর্থের সাথে দলের কোনো সম্পর্ক নেই। পার্থ চ্যাটার্জির ভবিষ্যতও আদালতের ওপরে ছেড়ে দিয়েছিল তার দল।

কিন্তু বুধবার অর্পিতা মুখার্জির আরেকটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ২৮ কোটি রুপি নগদ ও আরো কয়েক কোটি মূল্যের অলঙ্কার এবং সোনা উদ্ধার হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের মধ্যেই পার্থ চ্যাটার্জিকে সরিয়ে দেয়ার জন্য দাবি উঠতে থাকে।

দলের তিনজন মুখপাত্র সামাজিক মাধ্যমেই এই দাবি তোলেন বৃহস্পতিবার সকালে।

প্রকাশ্যেই দলীয় নেতারা বলতে শুরু করেন যে কোটি কোটি রুপি উদ্ধারের ঘটনায় দলের মহাসচিবের নাম জড়িয়ে যাওয়ায় তাদের ‘মাথা হেট হয়ে যাচ্ছে’।

আজ বৃহস্পতিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক রয়েছে, যেখানে পার্থ চ্যাটার্জিকে দলেও রাখা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা।

ঘটনাচক্রে পার্থ চ্যাটার্জিই তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান।

আন্তর্জাতিক এর আরও খবর
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top