logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. চীনকে ঠেকাতে ৬০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি নিয়ে হাজির জি৭

চীনকে ঠেকাতে ৬০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি নিয়ে হাজির জি৭


প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২২, ৮:০২:৩৭

চীনের মাল্টিট্রিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প ঠেকাতে উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো খাতে অর্থায়নের জন্য পাঁচ বছরে ৬০০ বিলিয়ন মার্কিন ডলারের সরকারি ও বেসরকারি তহবিল গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন গ্রুপ অব সেভেনের (জি৭) নেতারা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

রোববার জার্মানিতে অনুষ্ঠিত সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং জি৭ এর অন্য নেতারা ‘পার্টনারশিপ ফর গ্লোব্যাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট’ প্রকল্প ঘোষণা করেন।

সম্মেলনে বাইডেন বলেন, উন্নয়নশীল দেশগুলোতে প্রায়ই বৈশ্বিক ধাক্কা সামলাতে প্রয়োজনীয় অবকাঠামোর অভাব হয়, বিশেষ করে মহামারির মতো ঘটনায়। তাই তারা প্রভাবগুলো আরও তীব্রভাবে অনুভব করে এবং তাদের পুনরুদ্ধার কার্যক্রম আরও কঠিন হয়। এটি শুধু মানবিক উদ্বেগের বিষয় নয়, আমাদের জন্য অর্থনৈতিক ও নিরাপত্তা উদ্বেগেরও বিষয়।

তিনি বলেন, প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্র পাঁচ বছরে ২০০ বিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে। যার মাধ্যমে ওই দেশগুলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা, লিঙ্গ সমতা ও ডিজিটাল অবকাঠামার উন্নয়ন করতে পারবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, এটি সহায়তা বা দান নয়। এটি এমন বিনিয়োগ যা সবার জন্য সুবিধা বয়ে আনবে। বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান, সার্বভৌম সম্পদ তহবিল এবং অন্য খাত থেকে শত শত বিলিয়ন মার্কিন ডলার আসতে পারে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন দের লিয়েন বলেন, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্কিমের একটি টেকসই বিকল্প গড়ে তুলতে একই সময়ের মধ্যে উদ্যোগের জন্য ৩০০ বিলিয়ন ইউরো (৩১৭ বিলিয়ন মার্কিন ডলার) সংগ্রহ করবে ইউরোপ।

ইতালি, কানাডা এবং জাপানের নেতারা তাদের পরিকল্পনা ঘোষণা করেছেন। এতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন উপস্থিত ছিলেন না। কিন্তু তাদের দেশ সম্মেলনে অংশ নিয়েছে।

চীনের বিনিয়োগ স্কিমের সঙ্গে একশ’র বেশি দেশ সম্পৃক্ত। এশিয়া থেকে ইউরোপে বাণিজ্যপথ প্রাচীন সিল্ক রোডের আধুনিক সংস্করণ তৈরির জন্য দেশগুলোতে উন্নয়ন ও প্রকল্প চলছে।

হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, এ পরিকল্পনা বহু উন্নয়নশীল দেশকে সামান্য সুবিধা দিয়েছে। তবে এটি ঋণ গ্রহীতা দেশগুলোকে ফাঁদে ফেলছে।

আন্তর্জাতিক এর আরও খবর
ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ৬৬

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড়ে নিহত ৬৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৭, আরও হতাহতের শঙ্কা

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৭, আরও হতাহতের শঙ্কা

মামদানির ভাষণ শেষ হতেই বেজে উঠল ‘ধুম মাচালে’

মামদানির ভাষণ শেষ হতেই বেজে উঠল ‘ধুম মাচালে’

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
<span style='color:#ff0000;font-size:16px;'>জাতির উদ্দেশে ভাষণে সিইসি</span> <br> জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top